আপনি কি Airtel-এর সিমকার্ড ব্যবহার করেন? তাহলে ২০২৫ সালের বিদায় বেলায় আপনার জন্য রয়েছে এক দুঃসংবাদ। এমনিতেই টেলিকম সংস্থাগুলি একের পর এক রিচার্জের দাম বাড়িয়ে চলেছে। এবার যদিও সরাসরি দাম বাড়ায়নি এয়ারটেল, তবে বিভিন্ন সুবিধা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। ফলে গ্রাহকদের ক্ষেত্রে খরচ যে কার্যত বাড়বে, তা বলাই যায়।
গ্রাহকদের উদ্দেশ্যে দুঃসংবাদ দিল Airtel
ভাবছেন কোন কোন প্লানের সুবিধা কমে গেল আর এখন কোন রিচার্জ করলেই বা চলবে? জানা যাচ্ছে, এয়ারটেল গত জুলাই মাসে তিনটি আনলিমিটেড 5G বুস্টার প্ল্যান চালু করেছিল, যার মাধ্যমে গ্রাহকরা নিজেদের চলতি প্ল্যান আপগ্রেড করে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারতেন। কিন্তু এবার সেই সুবিধা আর থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র যাদের দিনে অন্তত ২GB ডেটা সহ রিচার্জ প্ল্যান রয়েছে, তারাই এয়ারটেলের আনলিমিটেড 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন।
কোন প্ল্যানে কি সুবিধা কমল?
নতুন লিস্ট অনুযায়ী, ৫১ টাকার প্লেন ১ জিবি ডেটা মিলবে যেটা আগে ৩ জিবি ছিল। এরপর ১০১ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা মিলবে, যেটা আগে ৬ জিবি ছিল। এছাড়াও ১৫১ টাকার প্ল্যানে আগে ৯ জিবি ডেটা পাওয়া গেলেও এবার থেকে মিলবে মাত্র ৩ জিবি।





