Jio 199 Plan: ভারতের অন্যতম বৃহৎ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এবার তাদের গ্ৰাহকদের জন্য নিয়ে এসেছে একেবারে নতুন ও চমকপ্রদ অফার। আপনি যদি প্রতিদিন বেশি ডেটা ব্যবহার করেন, আবার সেটা পরিবার বা বন্ধুদের সঙ্গেও ভাগ করে নিতে চান, তাহলে এই প্ল্যানটি একদম আপনার জন্যই। এই বিশেষ রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন পাবেন ৩ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা, যা চলবে টানা ৩০ দিন। মজার ব্যাপার হলো, এই ডেটা আপনি আপনার পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিতে পারবেন! এই বিশেষ অফারটি পেতে কত টাকা খরচ করতে হবে? আর কি কি সুবিধা পাবেন, জেনে নিন।
Jio 199 Plan
জিও ফ্যামিলি রিচার্জ প্ল্যান
এই প্ল্যানটি সক্রিয় করার জন্য ব্যবহারকারীদের একটি যোগ্য বেস প্ল্যান থাকতে হবে, যা দৈনিক ১.৫ জিবি বা তার বেশি ৪জি ডেটা সরবরাহ করে। যারা ১ জিবি বা তার কম ডেটা সীমার প্ল্যান ব্যবহার করছেন, তাদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে না। জিওর ১৯৯, ২৯৯, ৩১৯, ৫৭৯, ৮৯৯ এর মতো মাসিক বা ত্রৈমাসিক রিচার্জ প্ল্যান ব্যবহারকারীরা সহজেই এই ভাউচারটি উপভোগ করতে পারবেন।
কিভাবে পাবেন এই অফার?
জিওর এই ভাউচারটি আপনি নিজের জন্য তো ব্যবহার করতেই পারবেন, সেই সঙ্গে এটি উপহার হিসেবেও দিতে পারেন আপনার পরিবার বা বন্ধুদের। ‘মাই-জিও’ অ্যাপের মাধ্যমে উপহার দেওয়ার এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। তবে, উপহার দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে, প্রাপক একটি যোগ্য বেস প্ল্যানে রয়েছেন।
আরও কী কী সুবিধা থাকছে?
- প্রতিদিন ৩ জিবি ৪জি ডেটার সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটা।
- বেস প্ল্যানের বৈধতার ওপর নির্ভর করে সর্বাধিক ৩০ দিনের জন্য প্ল্যানটি কার্যকর থাকবে।
- শুধুমাত্র ৬০১ টাকায় ১২টি ভাউচার পাওয়া যাবে।
কেন গুরুত্বপূর্ণ এই প্ল্যান?
ভারতে এখন দ্রুতগতির ইন্টারনেটের চাহিদা চোখে পড়ার মতোই বেড়েছে। বিশেষ করে 5G আসার পর, গ্রাহকদের প্রত্যাশা আর প্রয়োজন—দুটোই অনেকটা বাড়তি মাত্রা পেয়েছে। এই নতুন প্রযুক্তি একদিকে যেমন সাধারণ মানুষের হাতে সুপারফাস্ট নেট পৌঁছে দিচ্ছে, ঠিক তেমনভাবেই টেলিকম কোম্পানিগুলোর মধ্যেও টিকে থাকার দৌড়ে এগিয়ে থাকতে সাহায্য করছে। এই অফারটি শুধু ডেটা সুবিধা নয়, বরং অর্থ সাশ্রয়ের সুযোগও দিচ্ছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ডেটা শেয়ারিংয়ের মাধ্যমে একই ভাউচার থেকে একাধিক ব্যবহারকারী উপকৃত হতে পারবেন।





