Home Smartphone News Samsung Galaxy A35 ফোনে এক ধাক্কায় ১৫ হাজার টাকা ছাড়

Samsung Galaxy A35 ফোনে এক ধাক্কায় ১৫ হাজার টাকা ছাড়

24
Samsung Galaxy A35

TachDaily Disk: মিড রেঞ্জের স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে সুখবর! Samsung এবার দারুণ অফার এনেছে। জনপ্রিয় Samsung Galaxy A35 স্মার্টফোনটির দাম একদম কমিয়ে ১৫ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এখন এটি সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের জন্য এক বড় আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।

কত দামে মিলছে Samsung Galaxy A35?

বলে রাখি, Samsung Galaxy A35 এর 8GB RAM এবং 12GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল 33,999 টাকা। কিন্তু বর্তমানে ফ্লিপকার্টে ফোনটি 44% ছাড়ে বিক্রি হচ্ছে মাত্র 18,999 টাকায়—অর্থাৎ এক ধাক্কায় প্রায় 15 হাজার টাকা সাশ্রয়!

কিন্তু কেবল দাম কমানোই নয়, ফ্লিপকার্টে আরও বেশ কিছু সুবিধা রয়েছে। Axis Bank Flipkart ডেবিট কার্ড বা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলবে 5% ক্যাশব্যাক। পাশাপাশি, পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 15,350 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। উদাহরণ হিসেবে, যদি আপনার পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু 10,000 টাকা হয়, তাহলে Samsung Galaxy A35 মাত্র 8,999 টাকায় আপনার হতে পারে।

Samsung Galaxy A35 5G ফোনটিতে কী রয়েছে?

Samsung Galaxy A35 শুধুমাত্র দামের দিক থেকে নয়, স্পেসিফিকেশনের দিক থেকেও একদম টপ ক্লাস। ফোনটিতে রয়েছে—

  • 6.6 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, যা রং এবং ব্রাইটনেসের দিক থেকে চমৎকার পারফরমেন্স দেবে।
  • নতুন Exynos 1380 চিপসেট, যা মাল্টি-টাস্কিং, গেমিং বা যেকোনো অ্যাপ চালানোর জন্য সেরা পারফরমেন্স নিশ্চিত করবে।
  • সর্বোচ্চ 1TB পর্যন্ত স্টোরেজের সুবিধা, ছবি, ভিডিও বা ফাইল সংরক্ষণ করার জন্য।
  • ক্যামেরা সেটআপ: পিছনে 50MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স।
  • 5000mAh ব্যাটারি সঙ্গে 25W ফার্স্ট চার্জিং সুবিধা।
  • Android 14 ভিত্তিক One UI 6.1 অপারেটিং সিস্টেমে চলবে।