Samsung Galaxy S26 Ultra বাজারে আসার আগেই বেশ বড়সড় দাম কমল Galaxy S25 Ultra-র। লঞ্চের সময় ১২GB র্যাম ও ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা, কিন্তু এখন অ্যামাজনে সেটি তালিকাভুক্ত রয়েছে মাত্র ১,০৭,৪৪০ টাকায়। এর উপর যদি HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করা হয়, তাহলে আরও ১,৫০০ টাকা ছাড় মিলছে, ফলে ফোনটির কার্যকর দাম নেমে আসছে ১,০৫,৯৪০ টাকায়। সব মিলিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, নতুন Ultra মডেল লঞ্চের আগেই পুরনো স্টক দ্রুত খালি করতে চাইছেন রিটেলাররা।
Samsung Galaxy S25 Ultra এর পারফরম্যান্স নতুন ফ্ল্যাগশিপের মতোই
এক বছরের পুরোনো মডেল হলেও Galaxy S25 Ultra এখনো পুরোপুরি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অভিজ্ঞতা দেয়। এতে রয়েছে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Elite চিপসেট, যার ফলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে ভারী মাল্টিটাস্কিং—কোথাও ফোনটিকে দুর্বল মনে হয় না। গেমিংয়ের ক্ষেত্রেও পারফরম্যান্স নজরকাড়া; Genshin Impact-এর মতো হেভি গ্রাফিক্স গেমও এখানে স্মুথভাবে চলে, ল্যাগ বা হিটিং নিয়ে বিশেষ অভিযোগের সুযোগ দেয় না।
Samsung Galaxy S25 Ultra এর স্পেসিফিকেশন ও ফিচার
Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনে রয়েছে বড় ৬.৯ ইঞ্চির Quad HD+ LTPO AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সঙ্গে ২৬০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে বাইরে রোদে থাকলেও স্ক্রিন বেশ স্পষ্ট দেখা যায়। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে আগের মতোই চার্জারটি বক্সের ভেতরে পাওয়া যাবে না।
ক্যামেরা সেটআপ হল Galaxy S25 Ultra ফোনের বড় শক্তি। আলো কম হোক বা বেশি, ছবিতে শার্পনেস আর ডিটেল ভালোই থাকে। আল্ট্রা-ওয়াইড ক্যামেরার আপগ্রেড চোখে পড়ার মতো। আর সাথে আছে S Pen তো সাপোর্ট। নোট নেওয়া, এডিটিং বা হালকা আঁকিবুঁকি, সবকিছুতেই কাজে লাগে এটি।







