Home Smartphone News Samsung লঞ্চ করল 6999 থেকে নতুন তিনটি ফোন

Samsung লঞ্চ করল 6999 থেকে নতুন তিনটি ফোন

314

ভারতের স্মার্টফোন বাজারে আবার চমক নিয়ে এলো দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং (Samsung Smartphone Launch)। এবার সংস্থাটি একসঙ্গে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে—Galaxy A07, Galaxy F07 এবং Galaxy M07। তিনটি ফোনেই রয়েছে 4G সাপোর্ট, শক্তিশালী ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম শুরু হচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকা থেকে, যা বাজারে একটি আকর্ষণীয় অফার হিসেবে দেখা যাচ্ছে।

কোন মডেলের কত দাম?

যেমন খবর, তিনটি মডেলই ভারতীয় গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। স্যামসাং জানিয়েছে, কম দামে উন্নত পারফরম্যান্স দেওয়াই এই সিরিজের মূল উদ্দেশ্য। বিস্তারিত মডেলগুলো হলো—

Samsung Galaxy A07 – দাম মাত্র ৮,৯৯৯ টাকা। কালো, সবুজ এবং লাইট ভায়োলেট রঙে পাওয়া যাবে। ফোনটি Samsung এর অফিসিয়াল অনলাইন স্টোর থেকে কেনা যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Samsung Galaxy F07 – দাম মাত্র ৭,৬৯৯ টাকা। শুধুমাত্র ফ্লিপকার্টে সবুজ রঙে পাওয়া যাবে।

Samsung Galaxy M07 – সবচেয়ে সস্তা মডেল, দাম মাত্র ৬,৯৯৯ টাকা। শুধুমাত্র কালো রঙে পাওয়া যাবে এবং এটি অ্যামাজন এক্সক্লুসিভ।

উল্লেখ্য, তিনটি ফোনেই ৪GB RAM এবং ৬৪GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। সঙ্গে ২TB পর্যন্ত microSD কার্ড ব্যবহারের সুবিধাও থাকবে।

ডিসপ্লে এবং ডিজাইন

এই তিনটি ফোনেই রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ PLS LCD স্ক্রিন, যার রেজোলিউশন ৭২০×১৬০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ৯০Hz। ফোনগুলোর ডিজাইনও হালকা এবং স্লিম করা হয়েছে, যা ব্যবহারকে আরও আরামদায়ক করে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই ফোনগুলোর উপরে IP54 রেটিং দেওয়া হয়েছে, যা ধুলো বা হালকা জলের ছিটা থেকে সুরক্ষা দেবে।

প্রসেসর এবং পারফরম্যান্স

এই তিনটি মডেলে MediaTek Helio G99 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা মূলত গেমিং এবং মাল্টি টাস্কিং-এর জন্য পরিচিত। তাই কম দামে সেরা পারফরম্যান্স পাওয়া সম্ভব। ফোনগুলোতে থাকবে One UI 7 (Android 15) এর উপর ভিত্তি করে তৈরি সফটওয়্যার। স্যামসাং জানিয়েছে, এই ফোনগুলিতে ৬টি বড় ওয়েব আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট থাকবে, যা বাজেটের মধ্যে সত্যিই দারুণ সুবিধা।

ক্যামেরা ফিচার

এদিকে ফটোগ্রাফির দিক থেকে তিনটি মডেলেই রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। পিছনের দিকে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাশাপাশি ব্যাটারি এবং চার্জিং-এও এই ফোনগুলো চমক দেখাচ্ছে। প্রতিটি মডেলে রয়েছে ৫০০০mAh এর বড় ব্যাটারি, যা একদিনের বেশি ব্যাকআপ দেবে। তাছাড়া ২৫W ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকায় ফোনটি দ্রুত চার্জ হবে।

ফোনগুলোতে থাকবে 4G LTE, Bluetooth 5.3, Wi-Fi 5 এবং Wi-Fi Direct কানেক্টিভিটি। সবমিলিয়ে, যারা কম দামে ভালো পারফরম্যান্সের ফোন খুঁজছেন, তাদের জন্য এই তিনটি ফোন হতে পারে একেবারে সেরা বিকল্প।