Home Telecom News Jio Recharge Plan: ৯৮ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2GB ডেটা ও OTT সাবস্ক্রিপশন

Jio Recharge Plan: ৯৮ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2GB ডেটা ও OTT সাবস্ক্রিপশন

26
Jio Recharge Plan

Reliance Jio তাদের রিচার্জ পোর্টফোলিওতে এমন একটি প্ল্যান অফার করে, যা অনেক সময় নজরের বাইরে থেকে যায়। কিন্তু সুবিধার দিক থেকে বেশ আকর্ষণীয়—১০০০ টাকার কম দামের এই প্ল্যানটি দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি ও ভালো পরিমাণ ডেটা অফার করে। আর সবচেয়ে বড় বিষয় হল এতে আনলিমিটেড কলিং, ডেটা ও SMS সুবিধার পাশাপাশি একাধিক অতিরিক্ত বেনিফিটও দেওয়া হয়। তাই যারা কম খরচে দীর্ঘ সময়ের জন্য একটি অল-ইন-ওয়ান প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি অপশন। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই প্ল্যানে ঠিক কী কী সুবিধা পাওয়া যাচ্ছে।

Jio 999 টাকার রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan)

Reliance Jio-এর এই বিশেষ রিচার্জ প্ল্যানটির দাম ৯৯৯ টাকা। যেখানে প্রতিদিন ২GB করে ডেটা দেওয়া হয়—অর্থাৎ পুরো ভ্যালিডিটি মিলিয়ে মোট ১৯৬GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের মেয়াদ ৯৮ দিন। তাই যারা ডেটা-হেভি ইউজার এবং দীর্ঘ ভ্যালিডিটির একটি প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন।

থাকবে কলিং এবং SMS সুবিধা

999 টাকার এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়া থাকবে রোমিং সুবিধাও। পাশাপাশি, কোম্পানি গ্রাহকদের প্রতিদিন 100 SMS সুবিধাও অফার করছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

GeminiAI এবং Hotstar সুবিধা জিও প্ল্যানে

Reliance Jio-এর এই ৯৯৯ টাকার প্ল্যানটি শুধু ডেটা আর কলিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং অতিরিক্ত সুবিধার দিক থেকেও বেশ আকর্ষণীয়—এতে JioAICloud-এর ৫০GB ফ্রি স্টোরেজ দেওয়া রয়েছে। পাশাপাশি ওটিটি বেনিফিট হিসেবে Google Gemini AI Pro-এর প্রায় ১৮ মাসের অ্যাক্সেস (যার মূল্য প্রায় ৩৫,১০০ টাকা বলা হচ্ছে) এবং ৩ মাসের JioHotstar সাবস্ক্রিপশনও যুক্ত রয়েছে। ফলে যারা একসঙ্গে ডেটা, এন্টারটেইনমেন্ট ও AI পরিষেবা উপভোগ করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি সত্যিই ভ্যালু-ফর-মানি একটি অপশন হয়ে উঠতে পারে।

ডিজিটাল সাবস্ক্রিপশন-ডেটা এবং কলিং-এর পাশাপাশি

আপনি যদি দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি, প্রতিদিন পর্যাপ্ত ডেটা, আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি অতিরিক্ত ডিজিটাল সাবস্ক্রিপশন খুঁজে থাকেন, তাহলে Reliance Jio-এর ৯৯৯ টাকার এই প্ল্যানটি আপনার জন্য সত্যিই একটি সেরা অপশন হতে পারে—কারণ একটিমাত্র রিচার্জেই আপনি ইন্টারনেট, কলিং এবং এন্টারটেইনমেন্ট সবকিছুর সুবিধা একসঙ্গে পেয়ে যাচ্ছেন।