Home Smartphone News 200MP ক্যামেরা সহ Vivo X300 Ultra লঞ্চ, ফিচার জানলে চমকে যাবেন

200MP ক্যামেরা সহ Vivo X300 Ultra লঞ্চ, ফিচার জানলে চমকে যাবেন

14
Xiaomi 17 Ultra
ছবি: সংগৃহীত।

স্মার্টফোন নির্মাতা Vivo খুব শীঘ্রই চীনে তাদের নতুন দুটি ডিভাইস—Vivo X300 Ultra এবং Vivo X300s লঞ্চ করতে চলেছে। যেখানে X300 Ultra মডেলটি একটি আল্ট্রা-প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে আসবে এবং এতে ZEISS-এর ট্রিপল ক্যামেরা সেটআপ, 2K LTPO AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকার কথা জানা গেছে। পাশাপাশি ভিভো এক্স300এস একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হবে। আসুন এখানে ভিভো এক্স300 আল্ট্রা এবং ভিভো এক্স300এস স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo X300 Ultra কবে হবে লঞ্চ

Vivo-এর নতুন ফ্ল্যাগশিপ Vivo X300 Ultra আজ চীনের বাজারে সন্ধ্যা ৭টায় (ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪:৩০টায়) আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই ডিভাইসটি ভারতসহ গ্লোবাল বাজারেও উপলব্ধ হবে। আগ্রহীরা এই লঞ্চ ইভেন্টটি সরাসরি কোম্পানির চীনা ওয়েবসাইট বা Weibo প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারবেন।

কত দামে আসবে ভিভো এক্স300 আল্ট্রা ফোনটি

রিপোর্ট অনুযায়ী, চীনা বাজারে Vivo X300 Ultra-এর 12GB/512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় CNY 8000 (ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,০৯,৭০০ টাকার কম) হতে পারে। লঞ্চের পর এই ফোনটির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে Xiaomi 17 Ultra-কে। ফলে দুই ব্র্যান্ডের মধ্যেই ক্যামেরা ও পারফরম্যান্স নিয়ে জোরদার প্রতিযোগিতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ভিভো এক্স300 আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের দিক থেকে Vivo X300 Ultra সত্যিই একটি পাওয়ারফুল ফ্ল্যাগশিপ হতে চলেছে—এই ফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 2K LTPO AMOLED ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এতে থাকবে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। যার সঙ্গে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ যুক্ত থাকবে। চার্জিংয়ের ক্ষেত্রেও ফোনটি এগিয়ে—এতে 100W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। যদিও এখনো পর্যন্ত কোম্পানি ব্যাটারির সঠিক ক্ষমতা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

লিক অনুযায়ী, ভিভো এক্স300 আল্ট্রা ফোনে 6,600mAh থাকতে পারে। ক্যামেরার সেটআপের কথা বলতে গেলে, এক্স300 আল্ট্রা ফোনের রিয়ারে থাকবে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো মডিউল এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এছাড়াও, এই ফোনে উন্নত কালার সায়েন্স, এডভান্স অডিও সক্ষমতা এবং একটি নতুন হ্যাপটিক ফিডব্যাক মোটর থাকবে।