Starlink ফ্রি ইন্টারনেট পরিষেবা: ভারতবর্ষে আসতে চলেছে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক (Starlink), আর শোনা যাচ্ছে Jio-এর পথেই হেঁটে প্রথমে নাকি ব্যবহারকারীদের ফ্রিতে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেবে এই সংস্থা! এই খবরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রযুক্তি মহলে। কারণ, স্টারলিঙ্ক এলে দেশের টেলি যোগাযোগ ব্যবস্থা একেবারে বদলে যাবে। বিশেষ করে যেসব প্রত্যন্ত এলাকা এখনো নেটওয়ার্ক সমস্যায় ভোগে, সেখানকার মানুষজনও সহজেই পেতে পারেন নিরবিচারে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা। সব ঠিকঠাক থাকলে, আর কয়েক মাসের মধ্যেই এই পরিষেবা চালু হতে চলেছে ভারতের বিভিন্ন প্রান্তে।
Table of Contents
Starlink Satelite Internet System Launching in India
ইলন মাস্কের (Elon Musk) স্টারলিঙ্ক প্রকল্প একেবারে ঘরে ঘরে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে যে স্লো নেটওয়ার্ক কিংবা কানেকশন না পাওয়ার সমস্যা ছিল, তা অনেকটাই কমে যাবে। বিশেষ করে দেশের গ্রামাঞ্চলের মানুষ, যাঁরা এতদিন হাইস্পিড ইন্টারনেট থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের জন্য স্টারলিঙ্ক যেন এক নতুন আশার আলো। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই পরিষেবার জন্য কত টাকা খরচ হবে? যদিও এখনো নির্দিষ্ট কোনও ট্যারিফ প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে কিছুটা সাশ্রয়ী প্যাকেজ আনা হতে পারে, যাতে সাধারণ মানুষও এই সুবিধা নিতে পারেন।
Starlink ফ্রি ইন্টারনেট পরিষেবা!
ইলন মাস্কের সংস্থার হাত ধরে ভারতের গ্রামে গঞ্জে হাইস্পিড ইন্টারনেটের পরিষেবা পৌঁছতে চলেছে। সাধারণত, যেসব এলাকায় মোবাইলের টাওয়ার এখনো পর্যন্ত বসেনি, সেই সমস্ত এলাকায় হয়তো আগামী দুই মাসের মধ্যে ইন্টারনেটের কানেকশন চলে আসবে। কারণ, এখনো পর্যন্ত যা খবর দুই মাসের মধ্যে ভারতবর্ষে আমেরিকান কোম্পানি স্পেস এক্স সংস্থার স্টারলিঙ্ক (Starlink) এর পরিষেবা শুরু হয়ে যাবে।
ফ্রিতে ইন্টারনেট পাবেন মানুষ?
হিসেব বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই ভারতে স্টারলিঙ্ক পরিষেবা চালু হয়ে যেতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো—এই পরিষেবা পেতে গ্রাহকদের আর মোবাইল টাওয়ারের উপর নির্ভর করতে হবে না। কারণ, স্যাটেলাইট থেকেই সরাসরি ঘরে ঘরে পৌঁছে যাবে ইন্টারনেট সিগন্যাল। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে এখনও অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল, সেখানে এই প্রযুক্তি এক বড় পরিবর্তন আনতে চলেছে। সূত্র বলছে, ইলন মাস্কের সংস্থা ইতিমধ্যেই ৬ হাজারেরও বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে, যার মাধ্যমে এই পরিষেবাকে সর্বত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা চলছে জোরকদমে।
বর্তমানে বিশ্বের মধ্যে ধনী মানুষদের তালিকায় সর্বপ্রথমে আছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক। আর তারই কোম্পানি হল স্পেস এক্স (Space X) এর স্টারলিঙ্ক। ভারতে তাঁদের বিস্তার ঘটানোর জন্য অনুমোদন পেয়েছে এই সংস্থাটি। দীর্ঘ ৩ বছরের অপেক্ষার পর ঠিক দুই মাসের মধ্যেই এর পরিষেবা শুরু হতে চলেছে। জানা যাচ্ছে, সুচনার পূর্বে হয়তো মাসের জন্য ফ্রি হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেবে কোম্পানি।
উপসংহার
স্টারলিঙ্কের হাত ধরে স্যাটেলাইটের মাধ্যমেই ঘরে ঘরে ইন্টারনেট পরিষেবা সরবরাহ হবে। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হোক কি বিভিন্ন গ্রামে গঞ্জে পৌঁছে যাবে ইন্টারনেট ব্যবস্থা। এই ব্যবস্থা চালু হলে দেশে বসবাসকারী সাধারণ মানুষ দারুন উপকৃত হবেন। আর ফ্রি পরিষেবা পেলে তো সোনায় সোহাগা।





