Home Automobiles News Honda Shine 100 DX: ফিচার্সে তাক লাগিয়ে Hero Splendor

Honda Shine 100 DX: ফিচার্সে তাক লাগিয়ে Hero Splendor

760

Honda Shine 100 DX: একটা সময় বাইক মানেই ছিল Hero Splendor—সাধারণ মানুষের ভরসার সঙ্গী। তবে সময়ের সঙ্গে পাল্টেছে পছন্দের ধরনও। আর এবার সেই জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে বাজারে হাজির হয়েছে Honda Shine 100 DX। এটা কেবল নতুন ফিচার যুক্ত একটি বাইক নয়, বরং Hero Splendor-এর একপ্রকার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই এসেছে। আকর্ষণীয় ডিজাইন, উন্নত প্রযুক্তি, আর সাশ্রয়ী দামের কারণে Shine 100 DX এখন অনেকের নজর কেড়ে নিচ্ছে। তাহলে কী এবার বদলাবে মধ্যবিত্তের প্রথম বাইক পছন্দ? চলুন, এবার জানি এই বাইকের বিশেষ দিকগুলো।

রয়েছে আরও বড় ফুয়েল ট্যাঙ্ক

নতুন Honda Shine 100 DX বাইকে দেওয়া হচ্ছে আগের তুলনায় বড় এবং চওড়া ফুয়েল ট্যাঙ্ক, যা বাইরে থেকে আরও প্রিমিয়াম লুক দিচ্ছে। পাশাপাশি থাকছে ক্রোম হেডলাইট কাওল ও ক্রোম হিট শিল্ড, যা বাইকের ফিনিশিং এবং প্রেজেন্স-এ একেবারে নয়া মাত্রা যোগ করেছে। এক কথায় বলতে গেলে, Shine 100 DX প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ভাবেই এগিয়ে গিয়েছে। উল্লেখ্য, নতুন এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে এই মডেলে, যা এই সেগমেন্টের মধ্যে সত্যিই বিরল। পাশাপাশি গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ মিটার, সবই এখন ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠবে।

রঙে নজর কাড়বে তরুণদের

Honda Shine 100 DX এবার এসেছে আরও বেশি স্টাইলিশ রূপে—এবার মোটেই সাদামাটা নয়! চারটি নতুন চোখ ধাঁধানো কালার অপশনে বাইকটি এখন বাজারে পাওয়া যাচ্ছে: Pearl Igneous Black, Imperial Red Metallic, Athletic Blue Metallic এবং Geny Gray Metallic। একদম তরুণদের মন কেড়ে নেওয়ার মতো রঙ বাছা হয়েছে, এটা এক ঝলক দেখলেই বোঝা যায়। তবে শুধুই রং নয়, Shine 100 DX-এর আসল শক্তি লুকিয়ে রয়েছে এর ইঞ্জিনে—পুরনো সেই 98.98cc ইঞ্জিনই আবার ফিরেছে, যা থেকে পাওয়া যাবে 7.28 bhp শক্তি ও 8.04 Nm টর্ক। এর সঙ্গে থাকছে ৪-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

স্টাইল ও নিরাপত্তা ফিচার

Honda Shine 100 DX-এ এমন কিছু আধুনিক ফিচার দেওয়া হয়েছে, যা এই বাজেট সেগমেন্টে সত্যিই প্রশংসনীয়। বাইকটিতে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, 5-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার শকস, স্টিল ফ্রেম চেসিস, 17 ইঞ্চির অ্যালয় হুইলস এবং টিউবলেস টায়ার—যা একদিকে যেমন আরামদায়ক রাইডিং নিশ্চিত করে, তেমনই বাইকটিকে আরও স্টাইলিশ ও টেকসই করে তোলে। সবচেয়ে বড় কথা, এই Honda Shine 100 DX-এর প্রি-বুকিং শুরু হচ্ছে ১ আগস্ট থেকে এবং ধাপে ধাপে সারা দেশেই ডেলিভারি শুরু হবে। যারা একটি বাজেট ফ্রেন্ডলি, দৃষ্টিনন্দন এবং ফিচারে ভরপুর বাইক খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত অপশন।