Vivo V60 লঞ্চ আগস্ট ২০২৫: দেশের স্মার্টফোন বাজারে ফের চমক দিতে হাজির Vivo! চলতি বছরের শুরুতে যেভাবে Vivo V50 ফোনটি নজর কেড়েছিল, এবার তার উত্তরসূরি Vivo V60 নিয়ে হাজির হচ্ছে সংস্থা। হ্যাঁ, ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে দেখা মিলেছে এই নতুন ফোনের, যা ইঙ্গিত দিচ্ছে শীঘ্রই আসছে এর লঞ্চের দিন। শুধু তাই নয়, Vivo তাদের অফিসিয়াল X (এক্স) হ্যান্ডেল থেকেও ফোনটির আগমনের ইঙ্গিত দিয়েছে।
কবে লঞ্চ হতে পারে Vivo V60?
যদিও কোম্পানি এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে জানা যাচ্ছে যে, আগামী 12 আগস্ট ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে Vivo V60 লঞ্চ হতে পারে। আর এই ফোনের সম্ভাব্য দাম ধরা হচ্ছে মাত্র 37,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। রং নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটি Auspicious Gold, Mist Grey এবং Moonlit Blue বিকল্পে বাজারে আসছে।
সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রথমেই ডিসপ্লের কথা বলা যাক, Vivo V60-তে থাকবে 6.67 ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন, যা 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। এই ডিসপ্লেটি সর্বোচ্চ 1300 নিটস ব্রাইটনেসের সাথে উজ্জ্বল ও স্পষ্ট ছবি প্রদর্শন করবে। প্রসেসরের দিক থেকে ফোনটি পাওয়া যাবে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটের সাথে, যা স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে। অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে রয়েছে 6500mAh-এর বড় ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে দ্রুত চার্জিং সুবিধা দেবে।
ক্যামেরা সেটআপ
এই ফোনের ক্যামেরাও সত্যিই প্রভাব ফেলবে। এতে প্রাইমারি হিসেবে থাকবে ৫০ মেগাপিক্সেলের একচমৎকার ক্যামেরা, সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং আরও একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর। সেলফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি আর ভিডিও কলের মান আরও উন্নত করবে। তাই যারা ছবি তোলা বা ভিডিও করা পছন্দ করেন, তাদের জন্য Vivo V60 হতে পারে দারুণ একটা অপশন।
Vivo X200 FE-এর তুলনায় এই মডেলটি কেমন?
প্রসঙ্গত বলে রাখি, সম্প্রতি বাজারে এসেছে Vivo X200 FE, যার মধ্যে রয়েছে 50MP ট্রিপল ক্যামেরা, MediaTek Dimensity 9300+ চিপসেট, 6500 mAh ব্যাটারি। আর এই ফোনের 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 54,499 টাকা এবং 16GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা।
এদিক থেকে Vivo V60 দাম এবং ক্যামেরার ক্ষেত্রে একটু সহজলভ্য হতে চলেছে। তবে AMOLED ডিসপ্লে ও Snapdragon প্রসেসরের মাধ্যমে এটি হতে পারে মিড রেঞ্জের মধ্যে এক্কেবারে সোনায় সোহাগা ফোন। তাই এখন শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা।







