Home Smartphone News Samsung Galaxy S24 Ultra: অ্যামাজনে ৫২,৭৫০ টাকা ছাড় – দারুণ দীপাবলি অফার

Samsung Galaxy S24 Ultra: অ্যামাজনে ৫২,৭৫০ টাকা ছাড় – দারুণ দীপাবলি অফার

215

Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 Ultra 5G কিনতে চাইছেন? তাহলে এই দীপাবলির সময় হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। লঞ্চের এক বছরও পূর্ণ হয়নি, এবং এবার এই ফোনে (Samsung Galaxy S24 Ultra) মিলছে বড় ছাড়। এছাড়া বিভিন্ন ব্যাঙ্ক অফারের মাধ্যমে আপনি আরও অতিরিক্ত সুবিধা পেতে পারেন। চলুন বিস্তারিতভাবে দেখে নিই এই অফারের সব তথ্য।

অফার এবং দাম

প্রসঙ্গত, অ্যামাজনের Galaxy S24 Ultra 5G এর 12GB+256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ফোনটি এখন মাত্র 79,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর যদি আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, তাহলে দাম দাঁড়াচ্ছে মাত্র 77,249 টাকা। উল্লেখ্য, ফোনটি 2024 এর জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। আর সে সময় এই ফোনটির দাম ছিল 1,29,999 টাকা। ফলে এখন 52,750 টাকা পর্যন্ত সাশ্রয় হচ্ছে এই ফোনে।

স্পেসিফিকেশন কী রয়েছে?

ডিসপ্লে: ফোনটিতে 6.8 ইঞ্চির Quad HD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 3120×1440 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট।

ক্যামেরা: Samsung-এর ক্যামেরা সবসময়ই চমক দেয়। পিছনের অংশে আছে 200MP প্রাইমারি ক্যামেরা, 12MP আলট্রা-ওয়াইড, 50MP টেলিফটো লেন্স এবং 10MP সেন্সর। সেলফির জন্য সামনের দিকে রয়েছে 12MP ক্যামেরা।

প্রসেসর: ফোনটি চালিত হচ্ছে Octa-core Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট দিয়ে, যা গেমিং, ভিডিও এডিটিং বা অন্যান্য কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে।

ব্যাটারি: 5,000mAh বড় ব্যাটারি থাকছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে একবার চার্জ দিলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করা সম্ভব।

অন্যান্য ফিচার: ফোনটিতে Android 15 OS, IP68 রেটিং (জল ও ধুলো থেকে সুরক্ষা), 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.3, GPS এবং NFC সুবিধা রয়েছে।

তাই এই দীপাবলি সেল হতে পারে Galaxy S24 Ultra 5G প্রেমীদের জন্য একেবারে দারুণ সুযোগ। কারণ, এই বিরাট ব্যাঙ্ক ছাড়, স্পেসিফিকেশন মিলিয়ে বাজারে এখন সবথেকে আকর্ষণ Galaxy S24 Ultra 5G। তাই এই সুযোগ মোটেও হাতছাড়া করবেন না।