Home Tach And Tips BSNL 1812 টাকার প্ল্যান: ১ বছরে রোজ 2GB ডেটা, আনলিমিটেড কলিং

BSNL 1812 টাকার প্ল্যান: ১ বছরে রোজ 2GB ডেটা, আনলিমিটেড কলিং

250

বরাবরই কম দামে উন্নত পরিষেবা দেওয়ার জন্য জনপ্রিয় সরকারি টেলিকম সংস্থা BSNL। আর এবার দীপাবলির মরশুমে গ্রাহকদের জন্য নিয়ে এল আরও এক দারুণ চমক! বিশেষ করে প্রবীণ নাবিকদের কথা মাথায় রেখে BSNL ঘোষণা করেছে এক অসাধারণ অফার — মাত্র 1812 টাকাতেই মিলবে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং, আর সঙ্গে পুরো এক বছরের জন্য ফ্রি লাইভ টিভি দেখার সুযোগ! এই নতুন প্ল্যানের সব তথ্য জেনে নিতে চোখ রাখুন প্রতিবেদনটির শেষ পর্যন্ত।

BSNL-র 1 টাকায় দিওয়ালি প্ল্যান

প্রথমেই BSNL নতুন গ্রাহকদের জন্য এনেছে এক অবিশ্বাস্য দীপাবলি অফার! মাত্র ১ টাকাতেই চালু হয়েছে তাদের বিশেষ “দেওয়ালি 4G প্ল্যান”, যেখানে নতুন ব্যবহারকারীরা এক মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন মোবাইল পরিষেবা। এই অফারের সঙ্গে মিলবে নতুন একটি BSNL সিম, যেখানে প্রতিদিন থাকবে 2GB হাই স্পিড 4G ডেটা, আনলিমিটেড কলিং, আর প্রতিদিন 100টি করে ফ্রি SMS পাঠানোর সুবিধা। তবে মনে রাখবেন, এই দুর্দান্ত অফারটি সীমিত সময়ের জন্যই — মাত্র ১৫ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে!

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়

BSNL এবার 60 বছর বয়সী গ্রাহকদের জন্য একটি সিনিয়র সিটিজেন প্ল্যান চালু করেছে। আর এই প্ল্যানের দাম মাত্র 1812 টাকা। এই প্ল্যান এক বছরের জন্য বৈধ। এখানে প্রতিদিন 2GB করে 4G ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা, 100টি করে SMS এর সুবিধা এবং একটি বিনামূল্য সিম কার্ড দেওয়া হবে। সবথেকে বড় ব্যাপার, ছয় মাসের জন্য BiTV প্রিমিয়াম সাবস্ক্রিপশন মিলবে এই প্ল্যানে। আর এই প্ল্যানটি মূলত বয়স্ক নাগরিকদের জন্যই সেরা। যারা বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং দীর্ঘদিন ধরে রিচার্জ না করে মোবাইল পরিষেবা উপভোগ করতে চান, তাদের জন্য সোনায় সোহাগা।

দিওয়ালি লাকি ড্র অফার

এদিকে দীপাবলিকে আরও আনন্দময় করে তুলতে BSNL নিয়ে এসেছে একটি বিশেষ লাকি ড্র অফার। এই অফারের আওতায় যদি আপনি BSNL-এর অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে 100 টাকা বা তার বেশি রিচার্জ করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই অংশ নিতে পারবেন এই লাকি ড্র’তে। আর ভাগ্যবানদের জন্য রয়েছে দারুণ পুরস্কার — প্রতিদিন 10 জন সৌভাগ্যবান গ্রাহক জিতে নিতে পারবেন 10 গ্রামের একটি করে রুপোর মুদ্রা!

পাশাপাশি BSNL কর্পোরেট গ্রাহকদের জন্য একটি বিশেষ অফার চালু করেছে। যদি কোনও কোম্পানি কমপক্ষে দশটি করে নতুন পোস্টপেইড BSNL সিম কেনে এবং একটি BSNL এয়ার ফাইবার সংযোগ নেয়, তাহলে প্রথম মাসের বিলিং-এ 10% ছাড় দেওয়া হবে। আর এই অফারটি মূলত সেই সমস্ত ব্যবসায়ীদের জন্য উপকারে আসবে, যারা BSNL এর নির্ভরযোগ্য পরিষেবা পেতে চান। এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই সমস্ত অফার 18 নভেম্বর পর্যন্তই বৈধ।