Home Tach And Tips Google Pay ভুল করে টাকা কেটে নিয়েছে? এখন কী করবেন?

Google Pay ভুল করে টাকা কেটে নিয়েছে? এখন কী করবেন?

958

মুদির দোকান থেকে শুরু করে ফাস্টফুডের দোকান কিংবা বড় শপিং মল—আজকাল টাকা পাঠানোর জন্য অনেকেই Google Pay বা GPay-র উপর ভরসা করেন। শুধু টাকা পাঠানো নয়, এই অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ বা বিল পেমেন্টও খুব সহজে করা যায়। ভারতে লক্ষ লক্ষ মানুষ এখন ইউপিআই ভিত্তিক এই পেমেন্ট অ্যাপটি ব্যবহার করছেন। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট শুরু হওয়ার পর থেকে Google Pay-এর জনপ্রিয়তাও অনেক বেড়েছে। কিন্তু মাঝে মাঝে অনেকেই দেখেন, টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে, কিন্তু লেনদেন সফল হয়নি। এমন অবস্থায় সাধারণত কয়েক দিনের মধ্যে টাকা ফেরত আসে। তবে যদি টাকা ফেরত না আসে, তাহলে কী করবেন? চলুন, সেটাই সহজ ভাষায় জেনে নেওয়া যাক।

Google Pay থেকে পেমেন্টের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলে রিফান্ড পাওয়ার পদ্ধতি

জানিয়ে রাখি, যদি ৩-৪ কর্মদিবসের মধ্যে যদি টাকা ফেরত না আসে তাহলে গুগল পে সাপোর্টে যোগাযোগ করতে হবে।

১. এর জন্য গুগল পে খুলুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

২. তারপর গুগল পে টোল ফ্রি নম্বর ১৮০০-৪১৯-০১৫৭ নম্বরে ফোন করতে হবে।

৩. একাধিক আঞ্চলিক ভাষার সাপোর্ট পাওয়া যাবে।

৪. এখানে লেনদেনের সময়, রেফারেন্স আইডি ইত্যাদি তথ্য জানাতে হবে।

Google Pay-তে যে সব কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে

সাধারণত নেটওয়ার্ক সমস্যা বা ইন্টারনেট স্লো হওয়ার কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়। কখনও কখনও ভুলবশত টাকা অ্যাকাউন্ট থেকে কেটে গেলেও সেটি ৩-৪ দিনের মধ্যে বা মাঝে মাঝে কয়েক মিনিটের মধ্যেই ফেরত চলে আসে। তবে যদি ওই সময়ের মধ্যে টাকা ফেরত না আসে, তাহলে ব্যবহারকারীরা অবশ্যই কিছু সহজ ধাপ অনুসরণ করতে পারেন। এতে সমস্যা দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

Google Pay থেকে ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেললে রিফান্ড কীভাবে পাবেন?

এছাড়াও, গুগল পে থেকে ভুলেও অন্য কোনো অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার ঘটনা ঘটে থাকে। তাই কোনো লেনদেন করার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে—কাকে টাকা পাঠাচ্ছেন, মার্চেন্টের নাম ঠিক আছে কিনা, আর কত টাকা পাঠাতে চান। তাড়াহুড়ো করে লেনদেন করলে বিপদ ঘটতে পারে। যদি কোনো কারণে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যায়, তখন দ্রুত গুগল পে সাপোর্টের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা জানানো উচিত। এতে সমস্যার সমাধান দ্রুত হতে পারে।