Home Automobiles News Grand Vitara SUV অফার: অক্টোবর মাসে মারুতি সুজুকির বড় ছাড়

Grand Vitara SUV অফার: অক্টোবর মাসে মারুতি সুজুকির বড় ছাড়

245

দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি সংস্থা Maruti Suzuki অক্টোবর মাসে তাদের বিভিন্ন মডেলের গাড়িতে দিচ্ছে বিশাল ছাড়ের অফার। GST হ্রাসের ফলেই এই বিশেষ ছাড়ের ঘোষণা করেছে সংস্থা। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, তাদের প্রিমিয়াম SUV Grand Vitara মডেলে মিলছে সর্বোচ্চ 1.80 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। শুধু তাই নয়, পেট্রোল ভ্যারিয়েন্টেও গ্রাহকরা পাচ্ছেন 1.50 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। এর ফলে এখন Grand Vitara-এর নতুন এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র 10.76 লক্ষ টাকা থেকে। দেখে নেওয়া যাক, অক্টোবর মাসে Maruti Suzuki-র কোন কোন মডেলে কতটা অফার থাকছে।

কোন মডেলে কত ছাড়?

1.5L Normal Petrol-Manual

ভ্যারিয়েন্টআগের দামকত দাম কমলনতুন দাম
Sigma11,42,00065,50010,76,500
Delta12,53,00043,30012,09,700
Zeta14,67,00097,00013,70,000
Zeta (O)15,27,00099,00014,28,000
Alpha16,14,00094,30015,19,700
Alpha (O)16,74,00096,40015,77,600

1.5L Normal Petrol-Auto (TC)

ভ্যারিয়েন্টআগের দামকত দাম কমলনতুন দাম
Delta13,93,00048,30013,44,700
Zeta16,07,0001,02,00015,05,000
Zeta (O)16,67,0001,04,00015,63,000
Alpha17,54,00099,30016,54,700
Alpha (O)18,15,0001,01,40017,12,700
Alpha 4WD19,04,0001,04,30017,99,700
Alpha (O) 4WD19,64,0001,06,40018,57,600

1.5L Normal CNG-Manual

ভ্যারিয়েন্টআগের দামকত দাম কমলনতুন দাম
Delta13,48,00048,30012,99,700
Zeta15,62,0001,02,00014,60,000

1.5L Hybrid Petrol-Auto (CVT)

ভ্যারিয়েন্টআগের দামকত দাম কমলনতুন দাম
Delta Plus16,99,00035,70016,63,300
Zeta Plus18,00,00066,40017,91,600
Zeta Plus (O)18,09,00069,70018,50,300
Alpha Plus19,92,00041,80019,50,200
Alpha Plus (O)20,52,00095,00019,57,000

Grand Vitara-র বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন

জানিয়ে রাখি, মারুতি সুজুকি ও টয়োটা যৌথভাবে তৈরি করেছে এই প্রিমিয়াম SUV Grand Vitara। এতে রয়েছে 1462cc K15 ইঞ্জিন, যা 6,000 RPM-এ সর্বোচ্চ 100 bhp শক্তি উৎপন্ন করতে সক্ষম। গাড়িটিতে মাইল্ড হাইব্রিড সিস্টেম যুক্ত থাকায় এটি আরও কার্যকর ও জ্বালানি সাশ্রয়ী। এতে 5-স্পিড ম্যানুয়াল এবং 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্সের অপশন রয়েছে। উল্লেখযোগ্যভাবে, এটি বর্তমানে একমাত্র SUV যা AWD বিকল্পসহ পাওয়া যায়। সংস্থার দাবি অনুযায়ী, এই শক্তিশালী হাইব্রিড মডেল প্রতি লিটারে 27.97 কিলোমিটার মাইলেজ দেয় এবং একবার ফুল ট্যাঙ্ক করলে Grand Vitara প্রায় 1,200 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

এমনকি এই গাড়ির ইলেকট্রিক মডেলও রয়েছে, যেটি একবার চার্জ দিলেই 100 কিলোমিটারের বেশি রেঞ্জ দেয়। আরে গাড়িগুলিতে পাওয়া যাবে 360 ডিগ্রি ক্যামেরা, 6টি এয়ারব্যাগ, ABD এবং EBS ব্রেকিং সিস্টেম সহ পার্কিং সেন্সর এবং আরও বেশ কিছু ফিচার। তাই যারা Grand Vitara কেনার অপেক্ষা করছিলেন, তবে দামের জন্য কিনতে পারছিলেন না, তাদের জন্য এটি হতে পারে একেবারে সেরা সময়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -