Home Automobiles News Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট লঞ্চ: দামে কম, আরামে বেশি

Hero Xtreme 125R সিঙ্গল-সিট ভারিয়েন্ট লঞ্চ: দামে কম, আরামে বেশি

465

Hero MotoCorp আজ ভারতে লঞ্চ করলো তাদের জনপ্রিয় বাইক Xtreme 125R-এর আপডেটেড মডেল। এর সঙ্গে বাজারে হাজির হয়েছে একেবারে নতুন সিঙ্গল-সিট ভারিয়েন্ট, যা রাইডারদের জন্য আরও আরামদায়ক হবে বলে দাবি করা হচ্ছে। নতুন এই মডেলের দাম রাখা হয়েছে ১ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। প্রতিদ্বন্দ্বী হিসেবে এটি টক্কর দেবে TVS Raider 125, Honda CB 125 Hornet এবং Bajaj Pulsar N125-কে। যারা স্পোর্টি লুকের সঙ্গে কমিউটার বাইকের আরাম চান, তাদের জন্য এই সিঙ্গল-সিট ভারিয়েন্ট হতে পারে একেবারে দারুণ একটি অপশন।

Hero Xtreme 125R-এর দামের তুলনা

হিরো এক্সট্রিম সিঙ্গল-সিট ভারিয়েন্টের দাম টপ-স্পেস স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের চেয়ে ২,০০০ টাকা কম রাখা হয়েছে। দামের নিরিখে এটি স্প্লিট-সিট IBS ভারিয়েন্ট ও স্প্লিট-সিট ABS ভারিয়েন্টের মধ্যে অবস্থান করবে। ভারতে বাইকটির স্প্লিট-সিট IBS ভারিয়েন্টের দাম পড়বে ৯৮,৪২৫ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। আর ABS ভারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.০২ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Hero Xtreme 125R-এর সিঙ্গল-সিট ভারিয়েন্টের ফিচার

Hero Xtreme 125R-এর নতুন সিঙ্গল-সিট ভারিয়েন্টে আসলে শুধু সিটের দিকেই পরিবর্তন আনা হয়েছে। বাইকের বাকি সব ফিচার অন্য মডেলের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সিঙ্গল-সিট দেওয়ায় বাইকটির স্পোর্টি লুক কিছুটা কম মনে হতে পারে। তবুও, শহরে রোজকার ব্যবহার বা লম্বা সময় রাইড করার ক্ষেত্রে এই সিট আরাম এবং সুবিধার দিক থেকে অনেকটাই বাড়তি সুবিধা দেবে।

Hero Xtreme 125R এর ইঞ্জিন ও পারফরম্যান্স

Hero Xtreme 125R-এ রয়েছে ১২৪.৭ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন, যা আমরা নতুন Hero Glamour X 125 মডেলেও দেখতে পাই। এই এয়ার-কুলড ইঞ্জিন ৮,২৫০ আরপিএম-এ সর্বোচ্চ ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৫ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। এর সঙ্গে মেলানো হয়েছে পাঁচ-গিয়ারের গিয়ারবক্স, যা শহরের রাস্তায় স্মুথ রাইডিংয়ের অভিজ্ঞতা দেবে।