Home Smartphone News Jio Bharat B2: মাত্র ৭৯৯ টাকায় লো বাজেট, সুরক্ষিত ফোন

Jio Bharat B2: মাত্র ৭৯৯ টাকায় লো বাজেট, সুরক্ষিত ফোন

215

Jio আবারও নতুন চমক নিয়ে হাজির। মাত্র ৭৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে তাদের নতুন সেফটি শিল্ড ফোন Jio Bharat B2। বুধবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০-এর আনুষ্ঠানিক সভায় এই ফোনটি উন্মোচন করা হয়। জিও বলছে, এই ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, বরং মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য নিরাপত্তা এবং সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

দেশের সবথেকে সস্তার ও সুরক্ষিত ফোন

প্রসঙ্গত, Jio Bharat B2 ফোনটির দাম শুরু হচ্ছে মাত্র 799 টাকা থেকে। আর মাত্র 100 টাকা দিয়েই এই ফোনটি বুক করতে পারবেন। ফোনটির একাধিক মডেল বাজারে আসছে, যার সর্বোচ্চ দাম 1799 টাকা। আর এই ফোনটি জিও স্টোর, বড় বড় মোবাইল আউটলেট, জিও মার্ট, অ্যামাজন, সুইগি ইন্সট্রুমেন্ট এবং ফ্লিপকার্টের মাধ্যমে পাওয়া যাবে।

ফিচার ও স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, নতুন Jio Bharat B2 ফোনটি একটি কিপ্যাড ফোন হলেও ফিচারে আধুনিক স্মার্টফোনের মতোই শক্তিশালী। এতে রয়েছে ২.৪ ইঞ্চির স্ক্রিন, ২০০০mAh ক্ষমতার শক্তিশালী ব্যাটারি, JioTV অ্যাপের মাধ্যমে ৪৫৫টির বেশি লাইভ চ্যানেল দেখার সুবিধা, এবং JioPay এর মাধ্যমে সহজে ইউপিআই মারফৎ টাকা পাঠানোর সুবিধা। এছাড়াও, মাত্র ১২৩ টাকায় ২৮ দিনের জন্য আনলিমিটেড কল এবং ১৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।

বিশেষ আকর্ষণ Safety Shield ফিচার

তবে Jio Bharat B2 ফোনের সবচেয়ে বড় চমক হল Safety Shield ফিচার। এর মাধ্যমে আপনি ফোনের সঙ্গে Companion অ্যাপ ইন্সটল করে কানেক্ট করতে পারবেন, এরপর প্রিয়জনদের লাইভ লোকেশন ট্র্যাক করা, ফোনের চার্জ দেখা, নেটওয়ার্ক সংযোগ আছে কিনা জানা এবং দূর থেকে যেকোনও নম্বর ব্লক করার সুবিধা পাবেন। এক কথায়, এটি একটি স্মার্টওয়াচের মতো কাজ করবে। তাই যারা লো বাজেটে একটি নিরাপদ এবং স্মার্ট ফোন চাইছেন, তাদের জন্য এটি হতে পারে একদম সেরা বিকল্প।