Home Tach And Tips ১৮০ কিমি স্পিডে ছুটবে বন্দে ভারত স্লিপার, থাকবে বিমানের মতো কমফোর্ট

১৮০ কিমি স্পিডে ছুটবে বন্দে ভারত স্লিপার, থাকবে বিমানের মতো কমফোর্ট

92

একসময় বন্দে ভারত কবে চলবে–সেই অপেক্ষায় দিন গুনেছিলেন দেশের মানুষ। এখন সেই অপেক্ষা পেরিয়ে বন্দে ভারত দেশের রেল ব্যবস্থার গর্ব হয়ে উঠেছে, আর যাত্রীরা এর প্রশংসা করতেই থামছেন না (Vande Bharat Sleeper Launch Date)। তবে এবার সবার কৌতূহল নতুন প্রজন্মের বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে—সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেমি হাই-স্পিড ট্রেনের স্লিপার ভার্সন কবে ট্র্যাকে নামবে তা জানতে মুখিয়ে আছেন সবাই। আর সেই আগ্রহ আরও বাড়িয়ে এবার বড় আপডেট দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

কবে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার? (Vande Bharat Sleeper Launch Date)

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে ২০২৫ সালের ডিসেম্বরেই চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। ভারতীয় রেলের ট্র্যাকে নামার আগে এই নতুন স্লিপার সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, যেগুলো যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

রেলমন্ত্রী জানান, ট্রেনটি চালু করতে দেরি হওয়ার মূল কারণ হলো টানা সংস্কার ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা। তাঁর কথায়, “ট্রেনটির সংস্কারের কাজ দ্রুত গতিতে চলছে, এবং সব ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই রেল ট্র্যাকে নামানো হবে।”

তিনি আরও জানান, সংস্কারের সময় বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটি মিলেছিল—যেমন জরুরি অ্যালার্ম বসানোর জায়গার সমস্যা, এসি ডাক্টের অবস্থান, এবং ফায়ার কেবল আর্ক ফল্ট সনাক্তকরণ ডিভাইসের জায়গা—যেগুলো যাত্রাসুরক্ষা এবং আরামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া বগি ও সিট সম্পর্কেও কিছু সমস্যা ধরা পড়েছিল। এসব ত্রুটি দূর করতেই ট্রেনটিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে, যাতে যাত্রীরা আরও আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ উপভোগ করতে পারেন।

বন্দে ভারত স্লিপারে বিমানের মতো সুযোগ সুবিধা পাবেন যাত্রীরা

একাধিক রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারতের নতুন সংস্করণের ট্রেনটিতে বিমানের মতোই বেশকিছু সুযোগ-সুবিধা পাবেন যাত্রীরা। যার মধ্যে উল্লেখযোগ্য, এই ট্রেনে বিমানের মতোই আরামদায়ক বার্থ থাকছে। এছাড়াও এই ট্রেনটির ডিজাইন তাক লাগানোর মত। ট্রেনের দরজাগুলি সফট টাচেই খুলে যাবে। পাশাপাশি কোনও বোতাম প্রেস না করেও জল সরবরাহ হবে এই বিশেষ ট্রেনে। একই সাথে এই ট্রেনে থাকছে, সেন্সর সক্রিয় অন্তসংযোগকারী দরজা, টাচ ফ্রি জৈব ভ্যাকুয়াম টয়লেট, টকব্যাক ইউনিটের সহ প্রথম শ্রেণীর বার্থে যাওয়ার জন্য ডিজাইনিং আরামদায়ক সিঁড়ি, ফ্লাইট স্টাইলের অ্যাটেনডেন্ট বোতাম সহ জরুরী ব্রেকিং সিস্টেমের মত একাধিক সুবিধা।

ট্রেনটির গতি এবং ভাড়া

ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণ এবার দীর্ঘ দূরত্বে দৌড়াবে বলেই জানা গেছে, আর এটির সম্ভাব্য গতি ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে হতে পারে। রেলের বিভিন্ন সূত্র জানাচ্ছে, এক্সপ্রেস ট্রেনগুলোর তুলনায় এই ট্রেনকে আলাদা করে তুলবে এর আধুনিক সুবিধা ও আকর্ষণীয় ফিচারগুলি। যদিও ট্রেনটির ভাড়া নিয়ে রেল এখনও কিছু জানায়নি, তবে অনেকের ধারণা—বন্দে ভারত স্লিপারের ভাড়া রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের মতোই হতে পারে।