Oppo তাদের ফ্ল্যাগশিপ সিরিজে নতুন সংযোজন হিসেবে গ্লোবাল মার্কেটে লঞ্চ করল Oppo Find X9 Pro এবং Find X9। এর আগে ১৬ অক্টোবর চীনে উন্মোচিত হওয়া এই দুটি স্মার্টফোনে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 9500 চিপসেট, সঙ্গে সর্বোচ্চ ১৬ জিবি LPDDR5x RAM এবং ৫১২ জিবি UFS 4.1 স্টোরেজ। সফটওয়্যার দিক থেকে ফোন দুটি চালিত হবে Android 16 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিনে, যা নতুন ফিচার ও স্মার্ট পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে। পাওয়ার সেকশনে, Find X9 Pro মডেলে রয়েছে বিশাল ৭,৫০০ mAh ব্যাটারি, আর স্ট্যান্ডার্ড Find X9 ভ্যারিয়েন্টে রয়েছে ৭,০২৫ mAh ব্যাটারি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই প্রিমিয়াম হ্যান্ডসেট খুব শিগগিরই ভারতের বাজারেও লঞ্চ করা হবে।
Oppo Find X9 সিরিজের দাম ও উপলব্ধতা
Oppo Find X9 Pro সিরিজের দামও একদম ফ্ল্যাগশিপ মানের রাখা হয়েছে। Find X9 Pro-এর দাম শুরু হচ্ছে ১,২৯৯ ইউরো (প্রায় ₹১,৩৪,০০০) থেকে, যেখানে পাওয়া যাবে ১৬ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Oppo Find X9 মডেলের ১২ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ ইউরো (প্রায় ₹১,০৩,০০০)।
রঙের দিক থেকে Oppo Find X9 Pro পাওয়া যাবে আকর্ষণীয় Silk White এবং Titanium Charcoal অপশনে, আর Find X9 এসেছে Space Black, Titanium Grey, এবং Velvet Red কালার ভ্যারিয়েন্টে। দুটি ফোনই বর্তমানে Oppo-এর অফিসিয়াল অনলাইন স্টোরে কেনার জন্য উপলব্ধ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
Oppo Find X9 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
Oppo Find X9 Pro অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালার ওএস ১৬ কালার স্কিনে চলে। এই ডিভাইসে পাঁচটি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে। এতে ৬.৭৮ ইঞ্চি ১,২৭২×২,৭৭২ পিক্সেলের AMOLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, অ্যাসপেক্ট রেশিও ২০:৯, সর্বোচ্চ ব্রাইটনেস ৩,৬০০ নিট এবং পিক্সেল ডেন্সিটি ৪৫০ পিপিআই। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দেওয়া হয়েছে। আর ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং মিরবে এবং এটি SGS ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফাইড।
Oppo Find X9 Pro পারফরম্যান্স ও ফটোগ্রাফি— দুই ক্ষেত্রেই এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী MediaTek Dimensity 9500 চিপসেট, সঙ্গে রয়েছে উন্নত X-axis হ্যাপটিক মোটর। ডিভাইসটির অতিরিক্ত গরম হওয়া রোধে দেওয়া হয়েছে বিশাল ৩৬,৩৪৪.৪ বর্গ মিমি ডিসিপেশন এরিয়া সহ অ্যাডভান্সড ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, যা দীর্ঘক্ষণ গেমিং বা হেভি ইউসেজেও পারফরম্যান্স স্থিতিশীল রাখবে।
ফটোগ্রাফির জন্য, ফোনটিতে রয়েছে Hasselblad টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে আছে —
- ৫০MP Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা (১/১.২৮ ইঞ্চি সেন্সর, ২৩মিমি ফোকাল লেন্থ, OIS সহ)
- ৫০MP Samsung ISOCELL 5KJN5 আল্ট্রা-ওয়াইড সেন্সর
- এবং বিশাল ২০০MP টেলিফটো ক্যামেরা
সেলফির জন্য, সামনে রয়েছে ৫০MP Samsung 5KJN5 ফ্রন্ট ক্যামেরা, যা প্রিমিয়াম লেভেলের ছবি ও ভিডিও দিতে সক্ষম।
পাওয়ার ব্যাকআপের দিক থেকেও Find X9 Pro যথেষ্ট শক্তিশালী — এতে রয়েছে ৭,৫০০ mAh সিলিকন-কার্বন ব্যাটারি, যা সমর্থন করে ৮০W SuperVOOC ওয়্যার্ড, ৫০W AirVOOC ওয়্যারলেস, এবং ১০W রিভার্স ওয়্যারলেস চার্জিং। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে উন্নত 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নির্ভুলভাবে ফোন আনলক করে।
Oppo Find X9 এর ফিচার ও স্পেসিফিকেশন
Oppo Find X9 মডেলটিও শক্তিশালী পারফরম্যান্স এবং প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এই ফোনে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, এবং এতে Find X9 Pro-এর মতোই MediaTek Dimensity 9500 চিপসেট, Android 16 ভিত্তিক ColorOS 16, একই IP রেটিং, ড্রপ প্রোটেকশন সার্টিফিকেশন, এবং আধুনিক কানেক্টিভিটি অপশন দেওয়া হয়েছে।
ডিসপ্লের দিক থেকে, ফোনটিতে রয়েছে ৬.৫৯ ইঞ্চি AMOLED স্ক্রিন, যার রেজোলিউশন ১২৫৬×২৭৬০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক্সেল ডেন্সিটি ৪৬০ পিপিআই, এবং অ্যাসপেক্ট রেশিও ১৯.৮:৯ — যা স্পষ্ট, রঙিন ও স্মুথ ভিউইং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। অন্যান্য স্ক্রিন ফিচারও প্রো মডেলের সঙ্গে প্রায় একই।
পাওয়ার সেকশনে রয়েছে ৭,০২৫ mAh সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৮০W SuperVOOC ওয়্যার্ড ও ৫০W AirVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে। ফলে, দীর্ঘ সময় ব্যবহারের পরও দ্রুত চার্জ করা যাবে কোনো অসুবিধা ছাড়াই।
🔴 প্রতিনিয়ত সর্বশেষ খবর পেতে এখনই Google-এ সার্চ করুন “ Tachdaily Bangla ”। পাশাপাশি, আরও দ্রুত আপডেট পেতে এখনই ফলো করুন JKNEWS24 WhatsApp Channel — প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ এক ক্লিকে পৌঁছে যাবে আপনার মোবাইলে!







