Xiaomi 17 সিরিজ আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। Apple-এর নতুন iPhone 17 লাইনআপকে টেক্কা দিতে চাইনিজ টেক জায়ান্টটি এনেছে তিনটি ফ্ল্যাগশিপ মডেল—Xiaomi 17, Xiaomi 17 এবং Xiaomi 17 Pro Max। Gadgets 360 বাংলার প্রতিবেদনে মূলত বেস বা স্ট্যান্ডার্ড মডেলটি নিয়ে আলোচনা করা হয়েছে, যা বিশ্বের প্রথম স্মার্টফোন যা Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করেছে। হ্যান্ডসেটে রয়েছে Leica-র সঙ্গে যৌথভাবে তৈরি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও, Xiaomi 17 মডেলটিতে রয়েছে 16 জিবি পর্যন্ত র্যাম, 7,000mAh ব্যাটারি, রিং-আকৃতির কুলিং সিস্টেম, 50W ওয়্যারলেস চার্জিং এবং Dolby Atmos স্পিকার।
Table of Contents
Xiaomi 17 স্পেসিফিকেশন ও ফিচার্স
Xiaomi 17 স্মার্টফোনে 6.3 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ডলবি ভিশন, 1-120 হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট, ডিসি ডিমিং, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রটেকশন এবং HDR10+ সমর্থন করে। ফোনটির চারপাশে মাত্র 1.18 মিমি পুরু বেজেল রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে 3 ন্যানোমিটারের নতুন Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সমর্থন করে, ফলে ফোনটি দ্রুত ও মসৃণ ব্যবহার নিশ্চিত করে।
শাওমি 17 দুর্দান্ত ফটোগ্রাফি সিস্টেমের সঙ্গে এসেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ Leica Summilux লেন্স আছে। এর সঙ্গে f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল Leica টেলিফটো ক্যামেরা (f/2.0) বর্তমান। সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটির রিয়ার ক্যামেরা 30fps-এ 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
Xiaomi 17-এর 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ব্যাটারিতে সিলিকন উপাদানের ভাগ 16 শতাংশ বেড়েছে। এর সঙ্গে ম্যাগনেটিক চার্জিং, 22.5 ওয়াট ওয়্যার্ড এবং ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে। ফোনটি IP68 জল ও ধুলো প্রতিরোধী বডির সঙ্গে এসেছে। এতে ত্রিমাত্রিক রিং-আকৃতির কুলিং সিস্টেম রয়েছে, যা ঐতিহ্যবাহী ভেপার চেম্বার ইউনিটের থেকে তিনগুণ বেশি কর্মক্ষমতা প্রদান করে বলে দাবি শাওমির।
Xiaomi 17 দাম
চীনে Xiaomi 17 এর বেস ভেরিয়েন্ট, যার সাথে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ রয়েছে, তার দাম 4,499 ইউয়ান (প্রায় 56,000 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের দাম 4,799 ইউয়ান (প্রায় 60,000 টাকা) এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের দাম 4,999 ইউয়ান (প্রায় 62,000 টাকা)। ফোনটি নীল, কালো, সাদা এবং গোলাপী রঙে পাওয়া যাবে। শাওমির এই ফ্ল্যাগশিপ মডেল আগামী বছরের শুরুতে ভারতে লঞ্চ হতে পারে।






