Home Smartphone News Amazon রিপাবলিক ডে সেলে Xiaomi 14 Civi ফোনে ১৭,০০০ টাকা ছাড়!

Amazon রিপাবলিক ডে সেলে Xiaomi 14 Civi ফোনে ১৭,০০০ টাকা ছাড়!

35

TachDaily Desk: অ্যামাজনের রিপাবলিক ডে সেলে স্মার্টফোন কেনার দারুণ সুযোগ নিয়ে হাজির Xiaomi। এই সেলে সংস্থার প্রিমিয়াম ক্যাটাগরির ফোন Xiaomi 14 Civi-তে মিলছে প্রায় ১৭,০০০ টাকার বড় ছাড়, যা ক্যামেরা ও পারফরম্যান্সে জোর দেওয়া ব্যবহারকারীদের জন্য সত্যিই আকর্ষণীয়। স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী প্রসেসর আর লেইকা টিউনড ক্যামেরার জন্য এই ফোন আগেই আলোচনায় ছিল, আর এবার এত বড় ডিসকাউন্টে পাওয়া যাওয়ায় আগ্রহ আরও বেড়েছে। ঠিক কত দামে ফোনটি মিলছে এবং কী কী ফিচার্স রয়েছে, তা জানলেই কেনার সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।

কত দামে পাওয়া যাচ্ছে Xiaomi 14 Civi?

অ্যামাজনের চলতি রিপাবলিক ডে সেলে Xiaomi 14 Civi ফোনটি কার্যত চমকপ্রদ দামে পাওয়া যাচ্ছে। বর্তমানে 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের এই প্রিমিয়াম স্মার্টফোনটির দাম রাখা হয়েছে মাত্র ২৬,২৪৯ টাকা, যেখানে লঞ্চের সময় দাম ছিল ৪২,৯৯৯ টাকা। অর্থাৎ সরাসরি প্রায় ১৬,৭৫০ টাকার বিশাল ছাড় মিলছে। শুধু তাই নয়, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে আরও সর্বোচ্চ ২৪,৯৯০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এই দামে ফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় Cruise Blue এবং Matcha Green রঙের ভেরিয়েন্টে, যা ডিজাইন ও ফিচার—দুটোর দিক থেকেই এটিকে বেশ ভ্যালু-ফর-মানি করে তুলেছে।

ডিসপ্লে এবং পারফরমেন্স

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে 6.55 ইঞ্চির একটি 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। এদিকে ফোনটিতে 240Hz টাচ স্যাম্পলিং রেট থাকছে। আর সর্বোচ্চ 3000 nits পিক ব্রাইটনেস তো দেওয়া হবেই। এমনকি Dolby Vision ও HDR10+ সাপোর্ট দেওয়া হবে। আর সুরক্ষার জন্য Gorilla Glass Victus 2 থাকছে। এদিকে পারফরমেন্সের দিক থেকে ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরের উপর বেস করে চলবে।

ক্যামেরাতে রয়েছে চমক

Xiaomi 14 Civi ফোনটির সবথেকে বড় আকর্ষণ এর ক্যামেরা। কারণ, রিয়ার ক্যামেরা সেটআপে 50MP Light Fusion 800 প্রাইমারি সেন্সর দেওয়া হচ্ছে। এমনকি সাথে 50MP টেলিফটো ক্যামেরা ক্যামেরা থাকছে এবং 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হচ্ছে। এদিকে সেলফি ও ভিডিও কলিং এর জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে।

ব্যাটারি এবং চার্জিং

এই ফোনটিতে রয়েছে 4700mAh ব্যাটারি, যা 67W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী, মাত্র ৩০ মিনিটে ফোনটি ৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়। এছাড়াও ফোনে USB Type-C চার্জিং পোর্ট রয়েছে। তাই যারা কম বাজেটে একটি শক্তিশালী ও ফিচার-সমৃদ্ধ ফোন খুঁজছেন, তারা অ্যামাজনের রিপাবলিক ডে সেলের এই অফার মিস করবেন না।