ভারতে Samsung তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy M17e 5G লঞ্চ করতে চলেছে। আগামী ১৭ মার্চ ফোনটি আনুষ্ঠানিকভাবে দেশে পেশ করা হবে। এই নতুন মডেলটিতে থাকবে বড় ডিসপ্লে, MediaTek 5G প্রসেসর, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং AI বেসড ফিচার। এছাড়া সম্প্রতি প্রকাশিত লিকের মাধ্যমে ফোনটির সম্ভাব্য দামও জানা গেছে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কিত সমস্ত তথ্য।
টিপস্টার Sanju Choudhary তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ Samsung Galaxy M17e 5G ফোনের তথ্য শেয়ার করেছেন। তাঁর তথ্য অনুযায়ী, ভারতে ফোনটির দাম প্রায় ১৩,৯৯৯ টাকা হতে পারে। তবে কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য এই দাম সেট করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে ফোনটি Blitz Blue এবং Vibe Violet কালার অপশনে পাওয়া যাবে এবং Amazon-এর মাধ্যমে বিক্রি করা হবে। এর জন্য শপিং সাইটে ফোনটির মাইক্রো সাইট ইতিমধ্যেই লাইভ করা হয়েছে।
আপকামিং Samsung Galaxy M17e 5G ফোনে 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসরের জন্য ফোনটিতে থাকতে পারে MediaTek Dimensity 6300 5G চিপসেট, যার সঙ্গে ARM Mali-G57 GPU থাকবে। সফটওয়্যার দিক থেকে এটি সম্ভবত Android 16 বেসড One UI 8 সহ কাজ করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, ফোনটি ছয় জেনারেশন Android OS আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবে। এছাড়া ফোনটি Now Bar, Live Notifications, Google Gemini AI এবং Circle to Search-এর মতো অ্যাডভান্স ফিচারসহ লঞ্চ হতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ফটোগ্রাফির দিক থেকে আপকামিং Samsung Galaxy M17e 5G ফোনটিতে থাকতে পারে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000mAh বড় ব্যাটারি ব্যবহার করা হতে পারে। কোম্পানির মতে, একবার ফুল চার্জ দিলে ব্যবহারকারীরা প্রায় 26 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন।
ডিজাইনের দিক থেকে Samsung Galaxy M17e 5G ফোনটির থকনেস প্রায় 8.2mm হতে পারে। এতে Glass Fibre Reinforced Polymer (GFRP) ব্যাক প্যানেল দেওয়া হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP54 রেটিং থাকতে পারে।
যারা বাজেট 5G সেগমেন্টে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ ফোন খুঁজছেন। তাদের জন্য Samsung Galaxy M17e 5G একটি শক্তিশালী বিকল্প হতে পারে। স্যামসাং ফ্যানরা যারা কম দামে নতুন স্মার্টফোন কিনতে চান, তারা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আগামী ১৭ মার্চ লঞ্চের দিন আমরা ফোনটির সম্পূর্ণ ডিটেইলস এবং ফিচারের সমস্ত তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।







