Home Automobiles News স্পোর্টি লুকেই বাজিমাত! ২০২৬ মডেলে এল নতুন Bajaj Pulsar 125

স্পোর্টি লুকেই বাজিমাত! ২০২৬ মডেলে এল নতুন Bajaj Pulsar 125

32
Bajaj Pulsar 125

TachDaily Disk: বাজেটের মধ্যে স্পোর্টি বাইক খুঁজছেন? তাহলে সুখবর! বাজাজ অটো তাদের জনপ্রিয় Bajaj Pulsar 125 মোটরসাইকেলকে ২০২৬ সালের জন্য একেবারে নতুন লুকে বাজারে এনেছে। নতুন রং, আধুনিক LED হেডলাইট এবং আপডেটেড গ্রাফিক্সের সঙ্গে Pulsar 125 এবার আরও স্টাইলিশ এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। চলুন জানি বিস্তারিত।

Bajaj Pulsar 125 এর দাম কত রাখা হয়েছে?

নতুন Pulsar 125 মোট দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। প্রথমটি হলো Pulsar 125 Carbon Disc Single Seat LED, যার এক্স-শোরুম দাম মাত্র 89,910 টাকা। দ্বিতীয়টি হলো Pulsar 125 Carbon Disc Split Seat LED, যার এক্স-শোরুম দাম 92,046 টাকা। এই আপডেটেড ২০২৬ মডেলটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন ডিলারশিপে পাওয়া যাচ্ছে।

নতুন কী কী আপডেট থাকছে?

নতুন Bajaj Pulsar 125 গাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এবার এই গাড়িতে প্রথমবারের মতো ফুল এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এবং এলইডি ব্লিঙ্কার থাকছে। আর এতে শুধুমাত্র বাইকের লুক আধুনিক হয়নি, বরং রাতের বেলা বা কম আলোয় রাইডিং আরও নিরাপদ হবে। এছাড়া কার্বন ফাইবার থিমের সিঙ্গল সিট ও স্প্লিট সিট, দুটোতেই নতুন গ্রাফিক্স দেওয়া হয়েছে। আর বাইকটি এখন পাওয়া যাবে Black Grey, Black Racing Red, Black Cyan Blue, Racing Red with Tan Beige এর মতো আকর্ষণীয় সব রংয়ে।

125cc তেই রয়েছে আরও বিকল্প

তবে হ্যাঁ, বাজাজ অটো বর্তমানে 125cc সেগমেন্টে তিনটি Pulsar মডেল বিক্রি করছে। এগুলি হলো—Bajaj Pulsar N125, যার এক্স-শোরুম দাম 91,692 টাকা থেকে 93,158 টাকা, এবং Bajaj Pulsar NS 125, যার এক্স-শোরুম দাম 92,642 টাকা থেকে 98,400 টাকা। এই মডেলগুলো পারফরম্যান্স ও স্টাইলের কারণে যুব সমাজের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। নতুন Pulsar 125 মডেলটি বিশেষ করে তাদের জন্য উপযুক্ত, যারা প্রথমবারের মতো বাইক কিনতে যাচ্ছেন।