Home Gadgets News ২৩ দিনের ব্যাটারি ও হার্ট হেলথ ফিচার সহ লঞ্চ হল Honor Watch...

২৩ দিনের ব্যাটারি ও হার্ট হেলথ ফিচার সহ লঞ্চ হল Honor Watch GS 5

30
Honor Watch GS 5

Honor Watch GS 5 আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। স্মার্টওয়াচপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই বেশ কৌতূহল তৈরি করেছে এই নতুন ডিভাইসটি। জানা গেছে, চীনে আগামী ১৯ জানুয়ারি থেকে এর প্রি-অর্ডার শুরু হবে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলেই এই স্মার্টওয়াচটি সর্বোচ্চ ২৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। এতে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সহ স্টাইলিশ রাউন্ড ডায়াল। পাশাপাশি হার্ট রেট মনিটরিং, স্লিপ ট্র্যাকিংসহ একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই স্মার্টওয়াচটির দাম ঘোষণা করা হয়নি, তবে ফিচারের দিক থেকে এটি বেশ শক্তিশালী ডিভাইস বলেই মনে করা হচ্ছে।

Honor Watch GS 5 এর ডিজাইন ও ফিচার


ডিজাইনের দিক থেকে Honor Watch GS 5 স্মার্টওয়াচটিতে স্টাইলিশ রাউন্ড ডায়াল দেখা যায়। যার পুরুত্ব মাত্র ৯.৯ মিমি এবং ওজন প্রায় ২৬ গ্রাম হওয়ায় এটি হাতে পরতে বেশ হালকা ও আরামদায়ক মনে হবে। কোম্পানির দাবি, ব্লুটুথ মোড চালু থাকলেও এই স্মার্টওয়াচ একবার চার্জে টানা প্রায় ২৩ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। শুধু ডিজাইন বা ব্যাটারি নয়, স্বাস্থ্য সংক্রান্ত ফিচারের ক্ষেত্রেও ঘড়িটি বেশ আকর্ষণীয়, কারণ এতে রয়েছে হার্ট হেলথ মনিটরিংয়ের বিশেষ সুবিধা—যার মধ্যে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট স্ক্রিনিং রয়েছে। এই ফিচারটি হার্টের রিদম ও বিভিন্ন সিগন্যাল বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করতে সাহায্য করে, পাশাপাশি কার্ডিওভাসকুলার রিস্ক অ্যাসেসমেন্টও রয়েছে।

Honor Watch GS 5-এ নিয়মিত হেলথ ট্র্যাকিং ফিচারও যথেষ্ট সমৃদ্ধ রাখা হয়েছে। ব্যবহারকারীরা এতে কনটিনিউয়াস হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং এবং স্লিপ অ্যানালিসিসের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পর্যবেক্ষণ সুবিধা পাবেন। যদিও স্মার্টওয়াচটির সেন্সর সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে আগের GS সিরিজের মাল্টি-চ্যানেল সেন্সর সিস্টেমকে আরও উন্নত করে এই মডেলে ব্যবহার করা হয়েছে। স্মার্ট ফিচারের দিক থেকেও ঘড়িটি বেশ আধুনিক, কারণ এতে ফ্লাইট, হাই-স্পিড ট্রেন এবং ট্যাক্সি সংক্রান্ত স্মার্ট রিমাইন্ডারের সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি এতে রয়েছে ১.৪৩ ইঞ্চির উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -