গ্লোবাল মার্কেটে দারুণ সাড়া পাওয়ার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল Xiaomi 17 series। এই ফ্ল্যাগশিপ সিরিজে রয়েছে Xiaomi 17 এবং Xiaomi 17 Ultra—দুটি শক্তিশালী স্মার্টফোন। যেখানে ব্যবহার করা হয়েছে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। তবে প্রযুক্তিপ্রেমীদের নজর সবচেয়ে বেশি কেড়েছে সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Xiaomi 17 Ultra। কারণ এতে রয়েছে আরও উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং প্রিমিয়াম ফিচারের সমাহার। চলুন এবার দেখে নেওয়া যাক এই ফোনের দাম এবং এর দুর্দান্ত সব ফিচার সম্পর্কে বিস্তারিত।
Xiaomi 17 Ultra ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
ডিসপ্লে ও ডিজাইনের দিক থেকে Xiaomi 17 Ultra স্মার্টফোনটি বেশ প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। এতে রয়েছে বড় ৬.৯-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। যেখানে ১ থেকে ১২০Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রিন ব্যবহার অনুযায়ী রিফ্রেশ রেট বদলে ব্যাটারি সাশ্রয়েও সাহায্য করে। ডিসপ্লেটির আরেকটি বড় আকর্ষণ হলো এর সর্বোচ্চ ৩৫০০ নিটস পিক ব্রাইটনেস। সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে শাওমির নিজস্ব Shield Glass 3.0। আরও উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য রয়েছে HDR10+ এবং Dolby Vision সাপোর্ট।
ডিজাইন ও পারফরম্যান্সের দিক থেকে Xiaomi 17 Ultra অনেকটাই মিল রাখে Xiaomi 17 মডেলের সঙ্গে। কারণ এই ফোনেও ব্যবহার করা হয়েছে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। ডিভাইসটি 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজের সঙ্গে আসে। ব্যাটারি ও চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটিতে 6000mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরার দিক থেকে এটি একটি ক্যামেরা-কেন্দ্রিক স্মার্টফোন। যেখানে রয়েছে Leica টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে 50MP Light Fusion 1050L প্রাইমারি সেন্সর, 200MP টেলিফটো ক্যামেরা এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে সেলফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি Android 16 ভিত্তিক HyperOS 3 অপারেটিং সিস্টেমে চলে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ভারতে শাওমি 17 আল্ট্রা ফোনের দাম কত
দামের কথা বললে, Xiaomi 17 Ultra স্মার্টফোনটির দাম ভারতে ১,৩৯,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। ফোনটির সঙ্গে একটি বিশেষ Xiaomi Photography Kit Pro দেওয়া হচ্ছে। যার আলাদা দাম প্রায় ১৯,৯৯৯ টাকা। তবে আর্লি বার্ড অফারের আওতায় অনেক গ্রাহক এই ফটোগ্রাফি কিটটি বিনামূল্যেও পেতে পারেন। বিক্রির ক্ষেত্রে, এই প্রিমিয়াম স্মার্টফোনটি ১৮ মার্চ থেকে Amazon, Xiaomi India-র অফিসিয়াল ওয়েবসাইট এবং শাওমির রিটেল স্টোরে পাওয়া যাবে।







