ভারতের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন হিসেবে Vivo লঞ্চ করেছে তাদের নতুন স্মার্টফোন Vivo Y51 Pro 5G। এই ফোনটি কোম্পানির জনপ্রিয় Vivo Y Series-এর অধীনে আনা হয়েছে এবং এতে বড় ৭২০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে। নতুন এই স্মার্টফোনটির বিক্রি হবে Flipkart এবং ভিভোর অফিসিয়াল অনলাইন স্টোর থেকে। পাশাপাশি ফোনটি দুটি আকর্ষণীয় কালার অপশন এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক ভারতে Vivo Y51 Pro 5G স্মার্টফোনের দাম কত এবং এতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।
ভারতে Vivo Y51 Pro 5G এর দাম এবং বিক্রি কবে
দামের কথা বললে, নতুন Vivo Y51 Pro 5G স্মার্টফোনের বেস মডেলের দাম ভারতে ২৪,৯৯৯ টাকা থেকে শুরু হয়েছে। যেখানে ৮GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। অন্যদিকে এর টপ ভ্যারিয়েন্টে ৮GB RAM ও ২৫৬GB স্টোরেজ দেওয়া হয়েছে। যার দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। এছাড়াও Vivo জানিয়েছে, ১৬ মার্চের আগে এই ফোনটি কিনলে গ্রাহকরা সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেতে পারেন। নতুন এই স্মার্টফোনটি ফেস্টিভ রেড এবং নোবল গোল্ড—এই দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
ভিভো ওয়াই51 প্রো 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের দিক থেকে Vivo Y51 Pro 5G স্মার্টফোনে বড় ৬.৭৫ ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। যা ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রলিং ও গেমিংয়ের সময় বেশ মসৃণ অভিজ্ঞতা পাওয়া যায়। এছাড়া ডিসপ্লেটিতে প্রায় ৮৩ শতাংশ NTSC কালার কভারেজ রয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি Android 16 ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টেমে চলে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
পারফরম্যান্সের জন্য Vivo Y51 Pro 5G স্মার্টফোনে 4nm প্রসেসে তৈরি অক্টা-কোর MediaTek 7360‑Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি 8GB LPDDR4X RAM এবং সর্বোচ্চ 256GB UFS 3.1 স্টোরেজের সঙ্গে পেয়ার করা হয়েছে। ডিজাইনের দিক থেকে হ্যান্ডসেটটিতে একটি কম্পোজিট প্লাস্টিক ব্যাক প্যানেল দেওয়া হয়েছে এবং ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68+ রেটিংও রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo Y51 Pro 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। এই ক্যামেরা সেটআপ দৈনন্দিন ফটোগ্রাফির জন্য ভালো ডিটেইলস ও ক্লিয়ার ছবি তুলতে সাহায্য করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ডিভাইসটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। পাওয়ার দিতে ফোনে 44W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7200mAh ব্যাটারিও রয়েছে।







