Home Smartphone News Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 ভারতে লঞ্চ হতে চলেছে

Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 ভারতে লঞ্চ হতে চলেছে

53
Samsung Galaxy A57

স্যামসাং আগামী সপ্তাহে ভারতে তাদের জনপ্রিয় Galaxy A Series-এর নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আশা করা হচ্ছে, কোম্পানি Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 মডেল দুটি বাজারে আনতে পারে। ইতিমধ্যেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে Samsung তাদের আপকামিং A-সিরিজের এই দুটি স্মার্টফোনের লঞ্চ নিশ্চিত করেছে। পোস্ট থেকে আরও জানা গেছে, ফোনগুলিতে থাকবে স্যামসাংয়ের নতুন Key Island ডিজাইন এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37

Samsung সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট শেয়ার করে গ্যালাক্সি A-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এই স্মার্টফোনগুলি আগামী ২৫ মার্চ লঞ্চ হতে চলেছে। যদিও এখনও কোম্পানি স্পষ্ট করে জানায়নি ঠিক কোন কোন মডেল আনা হবে। তবে অনুমান করা হচ্ছে Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 এই দুটি ডিভাইসই বাজারে আসতে পারে। পাশাপাশি, স্যামসাং তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও এই লঞ্চ সংক্রান্ত তথ্য শেয়ার করেছে।

গ্যালাক্সি এ57 এবং গ্যালাক্সি এ37 ফোনের ফিচার কেমন হবে

টিপস্টার Evan Blass (@evleaks) সম্প্রতি Samsung Galaxy A57 এবং Samsung Galaxy A37 স্মার্টফোন সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। জানা গেছে, Galaxy A57 ফোনটি গ্রে, আইসব্লু, পার্পল এবং ব্ল্যাক রঙে আসতে পারে। অন্যদিকে Galaxy A37 লঞ্চ হতে পারে চারকোল, গেগ্রিন এবং ল্যাভেন্ডার রঙে। দুটি ফোনেই ফ্ল্যাট ডিসপ্লে থাকবে এবং সেলফির জন্য পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ক্যামেরার ক্ষেত্রে, উভয় ডিভাইসেই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা যাচ্ছে। পারফরম্যান্সের দিক থেকে Galaxy A57-এ Exynos 1680 এবং Galaxy A37-এ Exynos 1480 চিপসেট দেওয়া হতে পারে। এছাড়া ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। পাশাপাশি, এই দুটি স্মার্টফোনেই IP68 রেটিং দেওয়া হতে পারে।

গ্যালাক্সি এ57 স্মার্টফোনে 6.6-ইঞ্চির একটি Full-HD+ AMOLED ডিসপ্লে এবং গ্যালাক্সি এ37 ফোনে একটু বড় 6.7-ইঞ্চির একটি ডিসপ্লে দেখা যেতে পারে।