Home Smartphone News ভারতে Redmi-র নতুন ফোন এলো 6300mAh ব্যাটারি নিয়ে, শুরু দাম 12,999 টাকা

ভারতে Redmi-র নতুন ফোন এলো 6300mAh ব্যাটারি নিয়ে, শুরু দাম 12,999 টাকা

18
Redmi-15A

Redmi তাদের নতুন বাজেট স্মার্টফোন Redmi 15A ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। যারা কম দামে বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য বেশ আকর্ষণীয় অপশন হতে পারে। Redmi A সিরিজের এই নতুন ডিভাইসটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে এসেছে এবং এতে রয়েছে অক্টা-কোর 5G চিপসেট। সবচেয়ে বড় হাইলাইট হলো এর বিশাল 6300mAh ব্যাটারি। সব মিলিয়ে, দৈনন্দিন ব্যবহার এবং লং ব্যাটারি লাইফ চাইলে Redmi 15A একটি ভ্যালু-ফর-মানি স্মার্টফোন হিসেবে বিবেচিত হতে পারে—চলুন এবার এর দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভারতে Redmi 15A ফোনের দাম কত

দামের দিক থেকে Redmi 15A ফোনটি বেশ বাজেট-ফ্রেন্ডলি অপশন হিসেবে সামনে এসেছে। ভারতে এর শুরু দাম রাখা হয়েছে 12,999 টাকা। যেখানে এই দামে পাওয়া যাবে 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট। এছাড়া 4GB + 128GB মডেলের দাম 14,499 টাকা এবং 6GB + 128GB ভ্যারিয়্যান্টটি 16,499 টাকায় কেনা যাবে। ফোনটি Awesome Blue, Amaze Purple এবং Ace Black—এই তিনটি স্টাইলিশ কালার অপশনে বাজারে এসেছে। ক্রেতারা আগামী 3 এপ্রিল থেকে Mi.com, Flipkart এবং অফলাইন রিটেল স্টোর থেকে সহজেই এই স্মার্টফোনটি কিনতে পারবেন।

রেডমি 15এ 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে

Redmi 15A ফোনে রয়েছে 6.9 ইঞ্চির বড় HD+ (1600×720 পিক্সেল) ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট এবং 810 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে। ফলে স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ স্মুথ এবং উজ্জ্বল হয়। এছাড়া এতে DC ডিমিং এবং TÜV Rheinland সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

ব্যাটারি

এই স্মার্টফোনে দেওয়া হয়েছে বিশাল 6300mAh ব্যাটারি। 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভালো বিষয় হলো, বক্সের মধ্যেই চার্জার দেওয়া হচ্ছে। এছাড়া 7.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচারও রয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, প্রায় 1000 চার্জিং সাইকেল বা প্রায় 3 বছর ব্যবহারের পরও ব্যাটারি 80% পর্যন্ত কার্যক্ষমতা ধরে রাখতে পারে।

পারফরম্যান্স

প্রসেসর হিসেবে রেডমি 15এ ফোনে অক্টা-কোর Unisoc T8300 6nm প্রসেসর সহ Mali-G57 MC2 GPU দেওয়া। স্মার্টফোনটি 4GB/6GB LPDDR4X RAM এবং 64GB/128GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Redmi 15A-তে রয়েছে 32MP প্রাইমারি ক্যামেরা। যার সঙ্গে একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য এতে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্টের সুবিধা রয়েছে।