Home Smartphone News OnePlus স্মার্টফোন কিনতে সেরা সময়! ৯,০০০ টাকা কম, সঙ্গে ব্যাঙ্ক ছাড়

OnePlus স্মার্টফোন কিনতে সেরা সময়! ৯,০০০ টাকা কম, সঙ্গে ব্যাঙ্ক ছাড়

16
OnePlus

OnePlus কোম্পানির পুরোনো জেনারেশনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 এখন দুর্দান্ত ছাড়ে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় যে দামে এই ফোনটি এসেছিল, এখন তার তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে। OnePlus 13-এ রয়েছে শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, চোখধাঁধানো AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন—সব মিলিয়ে এটি এখনো একটি ভ্যালু-ফর-মানি ফ্ল্যাগশিপ ডিভাইস। তাই আপনি যদি এই সময় একটি ভালো এবং প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন। তাহলে OnePlus 13 আপনার জন্য একদম সঠিক পছন্দ হতে পারে—চলুন এবার এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

OnePlus 13 ফোনে Amazon অফার

OnePlus 13 ফোনে এখন Amazon-এ দারুণ অফার চলছে। বর্তমানে এই স্মার্টফোনের 12GB + 256GB ভ্যারিয়্যান্টের দাম রাখা হয়েছে 60,999 টাকা, যেখানে লঞ্চের সময় এর দাম ছিল প্রায় 69,999 টাকা। অর্থাৎ শুরুতেই ভালোই দাম কমেছে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও 3,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফলে ফোনটির কার্যত দাম নেমে আসছে প্রায় 57,000 টাকায়। শুধু তাই নয়, চাইলে পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেও আরও কিছু টাকা বাঁচানো সম্ভব। অ্যামাজন পুরনো স্মার্টফোনে 24,950 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু অফার করছে। তবে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরনো ফোনের মডেলের উপর নির্ভর করবে। এছাড়া গ্রাহকরা EMi অপশনেও এই ফোনটি কিনতে পারবেন।

এই দামে ওয়ানপ্লাস 13 কেনা উচিত কিনা?

আপনি যদি এমন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি প্রতিদিনের কাজও অনায়াসে সামলাতে পারে, তাহলে OnePlus 13 আপনার জন্য দারুণ একটি অপশন হতে পারে। প্রায় 57,000 টাকার এই দামে ফোনটি দিচ্ছে লেটেস্ট Snapdragon 8 Elite চিপসেট, 16GB পর্যন্ত RAM এবং অ্যাডভান্স কুলিং সিস্টেম, যার ফলে গেমিং হোক বা মাল্টিটাস্কিং—সবই হবে স্মুদ ও ল্যাগ-ফ্রি। এছাড়া এতে রয়েছে শার্প ও ভাইব্র্যান্ট 2K LTPO AMOLED ডিসপ্লে। সঙ্গে Hasselblad-সাপোর্টেড ক্যামেরা, যা ফটোগ্রাফিতে আলাদা অভিজ্ঞতা দেয়। আর দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে দেওয়া হয়েছে বিশাল 6000mAh ব্যাটারি। সব মিলিয়ে, বর্তমান অফার প্রাইসে প্রিমিয়াম সেগমেন্টে এই ফোনটি সত্যিই একটি ভ্যালু-ফর-মানি চয়েস বলা যায়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -