Airtel Recharge Plan: দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল (Airtel) সবসময়ই তাদের গ্রাহকদের প্রয়োজন মাথায় রেখে সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে আসে। তবে আজ আমরা যে প্ল্যানটির কথা বলছি, তা শুধু দামে সাশ্রয়ীই নয়, বরং দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের জন্য একেবারে ভরপুর সুবিধা নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন – কথা হচ্ছে এয়ারটেলের ৬১৯ টাকার প্ল্যানের। এই একটি মাত্র প্ল্যানে আপনি কল, ডেটা, এসএমএস – সবকিছু একসাথে পাবেন এমনভাবে, যা জানলে অবাক না হয়ে পারবেন না!
Airtel Recharge Plan
কী আছে এয়ারটেলের 619 টাকার প্ল্যানে?
এয়ারটেলের এই 619 টাকার প্রিপেইড প্ল্যানে আপনি পাবেন একগুচ্ছ সুবিধা, যা সাধারণত অনেক বেশি দামের প্ল্যানে দেখা যায়। এই প্ল্যানে প্রথমত 60 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। দ্বিতীয়ত, প্রতিদিন 1.5GB করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে। তৃতীয়ত, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং-এর সুবিধা মিলবে এবং দিনে 100টি করে ফ্রি SMS-এর সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানটি রিচার্জ করলে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের পরিষেবা পাবেন। বিশেষ করে যারা প্রতিদিন প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করে, বা OTT কনটেন্ট দেখতে ভালোবাসে, তাদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে সেরা বিকল্প।
বিনোদনের জন্য রয়েছে বোনাস
এই প্ল্যানে এয়ারটেল শুধুমাত্র ইন্টারনেট আর আনলিমিটেড কলিং সুবিধা দিয়েই থেমে থাকেনি। সঙ্গে থাকছে আরও দারুণ কিছু বোনাস! আপনি পাচ্ছেন বিনামূল্যে Airtel Xstream Play সাবস্ক্রিপশন, যার মাধ্যমে SonyLIV সহ একাধিক জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের কনটেন্ট একেবারে ফ্রি-তে উপভোগ করতে পারবেন। সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস—সব কিছুই হাতের মুঠোয়। এখানেই শেষ নয়! আপনি চাইলে নিজের পছন্দমতো Hello Tunes-ও একদম ফ্রিতে অ্যাক্টিভেট করে নিতে পারবেন।
799 টাকায়ও মিলবে ভরপুর সুবিধা
আর যারা একটু বেশিদিনের জন্য নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এয়ারটেলের ৭৯৯ টাকার প্ল্যান হতে পারে একেবারে পারফেক্ট চয়েস। এই প্ল্যানে একবার রিচার্জ করলেই টানা ৭৭ দিন ভেবে চিন্তে কিছু না করেই সব সুবিধা উপভোগ করতে পারবেন। থাকছে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলিং, সঙ্গে রোমিং সুবিধাও। আর প্রতিদিন মিলবে ১.৫ জিবি ডেটা এবং ১০০টি SMS – যা দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারে যথেষ্ট। যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এই প্ল্যান এককথায় ঝামেলা মুক্ত ও সুবিধাজনক।
বিশেষ করে যারা প্রতিদিন নিয়মিত অনলাইন ক্লাস বা Zoom/Meet-এর মাধ্যমে কাজ করে এবং OTT কন্টেন্ট দেখতে ভালোবাসে, তাদের জন্য এয়ারটেলের এই প্ল্যানগুলি হতে পারে একদম সেরা বিকল্প। শুধু তাই নয়, কলিং, ইন্টারনেট আর বিনোদনের চাহিদা যাদের রয়েছে, তাদের জন্যও এই প্ল্যান সেরা। কারণ একবার রিচার্জ করলেই দুই মাস নিশ্চিন্তে থাকা যাচ্ছে।





