নতুন আইফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য দারুণ সুখবর! কারণ iPhone 16 Plus–এর দাম এখন আগের তুলনায় অনেকটাই কমে গেছে। লঞ্চের সময় যেখানে ফোনটির দাম শুরু হয়েছিল 79,990 টাকা থেকে, সেখানে এখন রিলায়েন্স ডিজিটাল দিচ্ছে বড় ধরনের ছাড়। ঠিক কতটা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এবং কোন অফারগুলো চালু আছে—সবটাই জানতে পড়ে নিন আজকের এই সহজ ভাষার প্রতিবেদন।
কতটা সস্তা হল iPhone 16 Plus?
রিলায়েন্স ডিজিটালের অফিসিয়াল সাইট অনুযায়ী, iPhone 16 Plus এখন মাত্র ₹68,990 টাকায় তালিকাভুক্ত হয়েছে—যা লঞ্চ দামের তুলনায় প্রায় ₹20,910 কম। এখানেই অফার শেষ নয়। যদি আপনি IDFC Bank-এর ক্রেডিট কার্ড দিয়ে EMI করেন, তাহলে আরও ₹4,000 অতিরিক্ত ছাড় মিলবে। সব মিলিয়ে ফোনটির কার্যকর দাম দাঁড়াচ্ছে মাত্র ₹64,990—যা ২০২৫ সালের অন্যতম সেরা iPhone ডিল বলতে পারেন।
কী ফিচার রয়েছে এই ফোনটিতে?
iPhone 16 Plus ফোনটির ফিচার নিয়ে যেতে কথা বলি, তাহলে এই ফোনটিতে পাওয়া যাবে—
- 6.7 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটি ভিডিও দেখা থেকে শুরু করে গেমিং বা অন্যান্য যেকোনও কাজে সেরা পারফরম্যান্স দেবে।
- ফোনটিতে অ্যাপলের শক্তিশালী A18 প্রসেসর দেওয়া রয়েছে, যা দ্রুত পারফরমেন্স এবং ব্যাটারিকে ভালভাবে অপটিমাইজেশন করে।
- ফোনটির ক্যামেরাতেও রয়েছে চমক। কারণ, ফোনটিতে 48MP মেইন ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড এবং 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে।
- ফোনটিতে মজবুত ডিজাইনের পাশাপাশি IP68 রেটিং দেওয়া রয়েছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।
- অ্যাপল দাবি করছে, এই ফোনটি 27 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাকের সুবিধা দেয়। অর্থাৎ, ব্যাটারি লাইফ নিয়ে কোনওরকম চিন্তা করতে হবে না।
তাই আপনি যদি বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন আর ভালো ব্যাটারির কোনও আইফোন কিনতে চান, তাহলে iPhone 16 Plus হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। আর বিশেষ করে এই অফার লুফে নিতে ভুলবেন না।







