Home Automobiles News Best Bikes Under 2 Lakh: কম দামে সেরা লুকস এবং ফিচারের স্ট্রিটফাইটার...

Best Bikes Under 2 Lakh: কম দামে সেরা লুকস এবং ফিচারের স্ট্রিটফাইটার বাইক

305

দেশের বাজারে গত কয়েক বছরে বিপুল জনপ্রিয়তা পেয়েছে স্ট্রিটফাইটার মোটরসাইকেলগুলি। গ্রাহকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই সেগমেন্টের একাধিক বাইক। এর সাফল্যের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল বাইকগুলোর চোখধাঁধানো লুকস। প্রস্তুতকারী কোম্পানিগুলি বাইকগুলিতে আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী পাওয়ারট্রেন এবং ফিচারের সুবিধা প্রদান করেছে। আপনি যদি এমন একটি বাইক কেনার কথা ভাবছেন, তবে দেখে নিন ২ লক্ষেরও কম দামে কেনা সম্ভব এমন সেরা ৫টি স্ট্রিটফাইটার বাইক(Best Bikes Under 2 Lakh)।

Bajaj Pulsar NS200

পালসারের এই বাইকটি ইতিমধ্যেই দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাইকটিতে পাওয়া যাচ্ছে বোল্ড ও স্পোর্টি লুকস। এতে রয়েছে ১৯৯.৫cc লিকুইড কুলড ইঞ্জিন এবং ৬ স্পিড গিয়ারবক্স, যা ২১.১৬ bhp শক্তি এবং ১৮.৭৪ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। দেশের বাজারে বাইকটির দাম শুরু হচ্ছে মাত্র ১.৪৩ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।

Hero Xtreme 250R

এই বাইকটিতে পাওয়া যাচ্ছে অত্যন্ত আকর্ষণীয় লুকস। দাম শুরু হচ্ছে মাত্র ১.৭৯ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। এতে রয়েছে ২৫০cc লিকুইড কুলড ইঞ্জিন, যা ২৯.৫৮ bhp শক্তি এবং ২৫ Nm টর্ক উৎপন্ন করে। বাইকটিতে একাধিক আকর্ষণীয় ফিচারও দেওয়া হয়েছে। মাত্র ৩.২ সেকেন্ডে এটি ০ থেকে ৬০ kmph গতি অর্জন করতে সক্ষম।

Honda CB300F

দেশের বাজারে বর্তমানে বাইকটির মোট দুটি ভ্যারিয়েন্ট কিনতে পাওয়া যাচ্ছে। দেশের বাজারে বাইকটির দাম শুরু হচ্ছে 1.70 লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। রয়েছে একটি 293.52cc, অয়েল কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি 24.13 bhp শক্তি এবং 25.6 Nm টর্ক উৎপন্ন করে থাকে। মিলবে স্মুথ রাইডিং ও স্টাইলিশ ডিজাইনের সুবিধাও।

TVS Apache RTR 200 4V

দেশের বাজারে এই বাইকটির দাম শুরু হচ্ছে মাত্র ১.৪৮ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। বাইকটিতে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় লুকস এবং স্পোর্টি গ্রাফিক্স, যা যুব প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয়তা এনে দিয়েছে। এতে রয়েছে ১৯৭.৭৫cc অয়েল কুলড ইঞ্জিন এবং ফুয়েল ইনজেকশনের সুবিধাও পাওয়া যাবে।

Yamaha MT-15 V2

দেশের বাজারে এই বাইকটির দুটি সংস্করণ কিনতে পাওয়া যাচ্ছে। বাইকটির দাম শুরু হচ্ছে 1.69 লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। রয়েছে একটি 155cc, লিকুইড কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি 18.14 bhp শক্তি এবং 14.1 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্পোর্টি এবং স্টাইলিশ স্ট্রিট বাইক হিসাবে এটি গ্রাহকদের জন্য দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে।