স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে ভারতে লঞ্চ হয়েছে iQOO Z11x 5G। iQOO, যা Vivo-এর সাব-ব্র্যান্ড, তাদের এই নতুন ফোনে বড় 7200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা-র মতো আকর্ষণীয় ফিচার দিয়েছে। ফোনটি ভারতের বাজারে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আনা হয়েছে এবং এতে শক্তিশালী MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে বড় ব্যাটারি, ভালো ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের কারণে এই নতুন ফোনটি বাজেট 5G সেগমেন্টে বেশ নজর কেড়েছে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই নতুন iQOO Z11x 5G ফোনের দাম, সেল ডেট এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন।
ভারতে iQOO Z11x 5G ফোনের দাম
দামের কথা বললে, নতুন iQOO Z11x 5G স্মার্টফোনটি ভারতে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এর মধ্যে বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে।
- 6GB RAM + 128GB- 18,999 টাকা
- 8GB RAM + 128GB- 20,999 টাকা
- 8GB RAM + 256GB- 22,999 টাকা
নতুন আইকু জি11এক্স 5জি ফোনটি দুটি রঙের বিকল্পে কেনা যাবে: Prismatic Green এবং Titan Black। নতুন ফোনের বিক্রি 16 মার্চ দুপুর 12টা থেকে Amazon-এ ফোনটি বিক্রি শুরু হবে। সেলে 2000 টাকার ছাড় দেওয়া হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আইকু জি11এক্স 5জি ফোনের ফিচার
ফিচারের কথা বললে, নতুন iQOO Z11x 5G স্মার্টফোনে বড় 6.76 ইঞ্চি LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজোলিউশন 1080×2344 পিক্সেল। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং প্রায় 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটি জল ও ধুলোর হাত থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69+ রেটিং পেয়েছে। পারফরম্যান্সের জন্য এতে শক্তিশালী MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই Vivo সাব-ব্র্যান্ডের ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে। আর দীর্ঘ সময় ব্যবহার করার জন্য এতে রয়েছে বড় 7200mAh ব্যাটারি। 44W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
ফটোগ্রাফির জন্য iQOO Z11x 5G ফোনের রিয়ারে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP বোকেহ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটিতে ডুয়াল 5G সিম সাপোর্ট, Wi-Fi এবং Bluetooth রয়েছে। সফটওয়্যারের দিক থেকে এই স্মার্টফোনটি Android 16 ভিত্তিক OriginOS-এ চলে।







