Samsung গত বছর তাদের ফ্ল্যাগশিপ সিরিজে Samsung Galaxy S25 FE স্মার্টফোনটি লঞ্চ করেছিল। আর এখন যারা এই ফোনটি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। Amazon-এ বর্তমানে এই ফোনটি বড়সড় ছাড়ে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে বিভিন্ন ব্যাঙ্ক অফার মিলিয়ে আরও কম দামে কেনার সুযোগ রয়েছে। ফলে ফ্ল্যাগশিপ ফিচার কম দামে পাওয়ার এই সুযোগ হাতছাড়া না করাই ভালো, চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কী কী অফার মিলছে এই ফোনে।
Samsung Galaxy S25 FE স্মার্টফোনের দাম
দামের দিক থেকে এখন Amazon-এ Samsung Galaxy S25 FE (8GB/128GB) ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে প্রায় ৫০,২০০ টাকায়। গত বছরের লঞ্চ প্রাইস ৫৯,৯৯৯ টাকার তুলনায় অনেকটাই কম। এর সঙ্গে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড EMI অফারে প্রায় ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্টও মিলছে। ফলে কার্যত ফোনটির দাম নেমে আসছে প্রায় ৪৮,৭০০ টাকার আশেপাশে।
স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের দিক থেকে Samsung Galaxy S25 FE একদম প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার মতোই তৈরি। এতে রয়েছে বড় ৬.৭-ইঞ্চির Full HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট এবং প্রায় ১৯০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে শক্তিশালী Exynos 2400 প্রসেসর এবং Android 16 ভিত্তিক One UI 8। আর কোম্পানি জানিয়েছে যে ৭ বছর পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ব্যাটারির দিক থেকেও হতাশ করবে না, কারণ এতে ৪৯০০mAh ব্যাটারি রয়েছে যা 45W ওয়্যারড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সঙ্গে IP68 রেটিং থাকায় ধুলো ও জল থেকেও ভালো সুরক্ষা পাওয়া যায়। ক্যামেরার দিক থেকে এতে ৫০MP প্রাইমারি, ৮MP টেলিফটো এবং ১২MP আল্ট্রা-ওয়াইড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর সামনে রয়েছে ১২MP সেলফি ক্যামেরা—সব মিলিয়ে এটি পারফরম্যান্স, ক্যামেরা ও ডিসপ্লের দিক থেকে একটি সম্পূর্ণ ফ্ল্যাগশিপ প্যাকেজ বলা যায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
ফোনে Generative Edit-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত এডিটিং টুল সুবিধা রয়েছে। কানেক্টিভিটি অপশনে রয়েছে 4G, 5G, Wi-Fi, Bluetooth, GPS এবং একটি USB Type-C পোর্ট। গ্যালাক্সি এস25 এফই ফোনে Google-এর ‘Circle to Search’, ‘Gemini Live’ এবং অন্যান্য AI ফিচার ব্যবহার করা যাবে।







