OnePlus খুব শিগগিরই তাদের নতুন 5G স্মার্টফোন OnePlus 15T লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে, এই ফোনটি মার্চ মাসের শেষ সপ্তাহে চীনে ২৪ মার্চ লঞ্চ হবে এবং প্রি-অর্ডারও শুরু হয়ে গেছে। লঞ্চের আগেই কোম্পানি একাধিক ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে—বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা সেটআপের সঙ্গে এটি ফ্ল্যাগশিপ সেগমেন্টে জোরালো প্রতিযোগিতা তৈরি করবে বলেই আশা করা হচ্ছে। আর চীনে লঞ্চ হলেও ভারতীয় বাজারে এর সম্ভাব্য দাম নিয়েও আগ্রহ বাড়ছে। তাই চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই আসন্ন স্মার্টফোনের সমস্ত তথ্য।
OnePlus 15T ফোনের লঞ্চের তারিখ
OnePlus 15T ফোনটি চীনে ২৪ মার্চ লঞ্চ হবে সন্ধ্যা ৭টায় (ভারতীয় সময় অনুযায়ী ৪:৩০ টায়) এবং আপাতত প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। জানা গেছে, এই আপকামিং ফোনটি মোট ৫টি ভ্যারিয়্যান্টে বাজারে আসবে—১২GB + ২৫৬GB, ১২GB + ৫১২GB, ১৬GB + ২৫৬GB, ১৬GB + ৫১২GB এবং ১৬GB + ১TB। এই ভ্যারিয়্যান্টগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী ফোনটি বেছে নিতে পারবে। কালার অপশন হিসেবে Healing White Chocolate, Pure Cocoa এবং Relaxing Matcha আসবে নতুন ওয়ানপ্লাস ফোনটি।
ভারতে কত দাম হবে ওয়ানপ্লাস 15টি ফোনের
OnePlus 15T-এর অফিসিয়ালি এখনও দাম প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এটি আগের মডেল OnePlus 13T-এর তুলনায় কিছুটা বেশি দামে আসতে পারে। মনে রাখার মতো যে, OnePlus 13T-এর দাম শুরু হয়েছিল প্রায় ৩৯,০০০ টাকা থেকে। সেই হিসেবে অনুমান করা হচ্ছে, OnePlus 15T-এর বেস মডেলের দাম শুরু হতে পারে প্রায় ৪০,০০০ টাকায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
OnePlus 15T-এর স্পেসিফিকেশন বা ফিচার কী কী হবে?
OnePlus 15T-এর প্রসেসরের দিক থেকে এটি সত্যিই শক্তিশালী—এতে থাকবে Qualcomm-এর ৩nm অক্টা-কোর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। ব্যাটারির জন্য ফোনটিতে রয়েছে বিশাল ক্ষমতার ৭৫০০mAh ব্যাটারি। ক্যামেরার দিক থেকে এটিতে থাকবে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে Oppo-এর ‘LUMO ইঞ্জিন’ ব্যবহার করা হবে—এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের Sony Ultra Vision প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। যা ৩.৫x অপটিক্যাল জুম এবং ৭x লসলেস ডিজিটাল জুম সমর্থন করবে। ডিজাইনের দিক থেকে ফোনে ফ্ল্যাট মেটাল ফ্রেম এবং ডিসপ্লেতে হোল-পাঞ্চ কাটআউট থাকবে। যেখানে সেলফি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া, ওয়ানপ্লাস 15টি ফোন বিভিন্ন RAM ও স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখতে এই ডিভাইসে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সুবিধা থাকবে। ফোনে 165Hz এর হাই রিফ্রেশ রেট-সহ একটি বিশাল 6.32 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে।







