কম বাজেটে ভালো মানের স্মার্ট টিভি খুঁজছেন? তাহলে এই প্রতিবেদন একেবারে আপনার জন্য। এখানে আমরা বলবো বাজারে বর্তমানে পাওয়া যাচ্ছে এমন ৫ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে তিনটি সেরা LED টিভির কথা। প্রতিটি টিভিতেই রয়েছে ক্লিয়ার এইচডি ডিসপ্লে, ঝমঝমে সাউন্ড সিস্টেম, আর সাথে আছে আধুনিক কানেক্টিভিটি অপশন। তার উপর এখন চলছে ফ্রিডম সেল, তাই ব্যাঙ্ক অফার আর এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিয়ে আরও কম দামে এই টিভিগুলি কিনে নেওয়া যাবে। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন তিনটি টিভি এত কম দামে পাওয়া যাচ্ছে।
Table of Contents
৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্ট টিভি
1) Vistek 24 Inch HD LED TV
অ্যামাজনে এই ২৪ ইঞ্চির এইচডি টিভিটি এখন দারুণ অফারে মিলছে মাত্র ₹৬,৬৪৯ টাকায়। এর সাথে থাকছে সর্বোচ্চ ১০% পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ₹৩৩২ পর্যন্ত ক্যাশব্যাক অফার। ডিজাইনের দিক থেকেও টিভিটি একেবারে স্মার্ট—কারণ এতে আছে স্লিম বেজেল লুক, যা যেকোনো ঘরের সাথে মানিয়ে যাবে। সাউন্ডের জন্য রয়েছে ইনবিল্ট সাউন্ডবার, ফলে আলাদা স্পিকারের দরকার হবে না। আর কানেক্টিভিটির জন্য এতে পাওয়া যাবে HDMI, USB এবং AV পোর্ট, যাতে সহজেই পেনড্রাইভ বা অন্যান্য ডিভাইস কানেক্ট করা যায়।
SKYWALL 32 Inch HD Ready LED TV (32SWN)
আপনি যদি ২৪ ইঞ্চির থেকে একটু বড় স্ক্রিন চান, তবে ৩২ ইঞ্চির এইচডি টিভি মডেলটি আপনার জন্য দারুণ অপশন হতে পারে। এখন অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এর দাম মাত্র ₹৬,৮৯৯। এর সাথেও থাকছে ১০% ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং সর্বোচ্চ ₹৩৪৪ ক্যাশব্যাক অফার। পুরনো টিভি এক্সচেঞ্জ করলে আরও সাশ্রয়ী হবে দাম—মিলতে পারে প্রায় ₹২,৬৭০ পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট। ফিচারের দিক থেকে, এতে রয়েছে ৩০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, ২০ ওয়াট সাউন্ড আউটপুট, সাথে HDMI এবং USB পোর্ট, যাতে সহজেই আপনার ডিভাইস কানেক্ট করতে পারবেন।
VW 32 Inch Frameless Series HD Ready LED TV (VW32A)
ফ্রেমলেস ডিজাইনের টিভি কিনতে চাইলে VW-এর এই মডেলটি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ৬,৭৯৯ টাকায় আমাজনে তালিকাভুক্ত এই টিভিটির সাথে ৩৩৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। আর ফিচারের কথা বললে, এতে আছে HD Ready ডিসপ্লে, ২০ ওয়াট সারাউন্ড সাউন্ড স্পিকার।





