Home Smartphone News 27 মার্চ লঞ্চ Redmi 15A 5G, 6300mAh ব্যাটারি সহ আসছে নতুন 5G...

27 মার্চ লঞ্চ Redmi 15A 5G, 6300mAh ব্যাটারি সহ আসছে নতুন 5G ফোন

30
Redmi 15A 5G

রেডমি প্রেমীদের জন্য আবারও বড় খবর! Redmi 15A 5G স্মার্টফোনের লঞ্চের তারিখ ভারতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে Xiaomi। নতুন এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Redmi 15 5G-এর উত্তরসূরি হিসেবে আসছে। Redmi 15A 5G স্মার্টফোনে আরও উন্নত ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই Xiaomi-এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। যেখানে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য টিজ করা হয়েছে। লঞ্চের আগেই এই টিজার ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। আর এখন সবার নজর ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দামের দিকে।

ভারতে কবে লঞ্চ হবে Redmi 15A 5G

রেডমি 15এ 5জি স্মার্টফোনটি ভারতে 27 মার্চ লঞ্চ হবে। শাওমির ওয়েবসাইট থেকে জানা গেছে যে এই ফোনটি তিনটি কালার অপশনে বিক্রি করা হবে। আপকামিং রেডমি 15এ 5জি স্মার্টফোনের একটি টিজার পোস্ট করেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে রেডমি 15এ 5জি ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। ডিভাইসটি Black, Blue এবং Pink তিনটি রঙে কেনা যাবে।

রেডমি 15এ 5জি ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির টিজার অনুযায়ী, Redmi 15A 5G স্মার্টফোনটি বাজেট সেগমেন্টে বেশ শক্তিশালী ফিচার নিয়েই আসতে চলেছে। এতে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে, ফলে স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে বেশ স্মুথ। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হচ্ছে বড় 6300mAh ব্যাটারি। পারফরম্যান্সের জন্য এতে একটি অক্টা-কোর 5G চিপসেট ব্যবহার করা হবে। ক্যামেরার দিক থেকেও ফোনটি খারাপ নয়—এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে 32MP AI প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

সাথে রেডমি 15এ 5জি ফোনের পেছনের প্যানেলটি হবে ফ্ল্যাট, যার সাথে একটি রেকট্যাঙ্গুলার ক্যামেরা আইল্যান্ড দেওয়া হবে, যেখানে 2MP ক্যামেরা লেন্স এবং একটি LED ফ্ল্যাশ থাকবে। খবর অনুযায়ী, ফোনে সামনের দিকে থিক বেজেল, সেলফি ক্যামেরা এবং একটি ‘ওয়াটারড্রপ-স্টাইল নচ’ থাকবে। ডিভাইসের ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলগুলো দেওয়া হবে।