Home Gadgets News Apple Watch SE 3 লঞ্চ: ফিটনেস ও হেলথ ফিচার সহ এসেছে বিল্ট-ইন...

Apple Watch SE 3 লঞ্চ: ফিটনেস ও হেলথ ফিচার সহ এসেছে বিল্ট-ইন স্পিকার

400

অ্যাপল তাদের বার্ষিক Awe Dropping ইভেন্টে (৯ সেপ্টেম্বর) নতুন Apple Watch SE 3 উন্মোচন করেছে। এই ঘড়িটি আগের মডেলের তুলনায় আরও উন্নত হেল্থ ফিচার, অলওয়েজ-অন ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং সুবিধা নিয়ে এসেছে। এতে নতুন 5G সেলুলার মডেম যুক্ত করা হয়েছে, যা আরও দ্রুত ও স্থিতিশীল কানেক্টিভিটি নিশ্চিত করবে। কোম্পানির দাবি, মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই এটি ৮ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম এবং ৪৫ মিনিটে ব্যাটারি ৮০% পর্যন্ত চার্জ হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা আগের থেকে অনেক বেশি স্মার্ট ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা পাবেন।

Apple Watch SE 3 এর স্পেসিফিকেশন রয়েছে

সস্তার অ্যাপল ওয়াচ এসই ৩ তিন বছর পরে আপডেট করা হয়েছে। গত মডেল SE (দ্বিতীয় প্রজন্ম) 2022 সালে আনা হয়ছিল। নতুন অ্যাপল ওয়াচ এসই (তৃতীয় প্রজন্ম) এর দাম ভারতে 25,900 টাকা রাখা হয়েছে। এই ঘড়িটি মিডনাইট এবং স্টারলাইট অ্যালুমিনিয়াম কেসে পাওয়া যাবে।

অ্যাপল ওয়াচ এসই ৩ মূলত তাদের জন্য বানানো হয়েছে, যারা প্রথমবারের মতো অ্যাপল ওয়াচ ব্যবহার করতে চান। এতে নতুন S10 চিপ ব্যবহার করা হয়েছে, যা আগের তুলনায় আরও দ্রুত ও শক্তিশালী। এই শক্তিশালী চিপের কারণে এসই ৩-তে এখন অলওয়েজ-অন ডিসপ্লে, ফাস্ট চার্জিং এবং অন-ডিভাইস সিরি ব্যবহার করার সুবিধা মিলবে। ফলে স্মার্টওয়াচটি শুধু হেল্থ ট্র্যাকিং নয়, বরং প্রতিদিনের কাজে আরও স্মুথ এবং নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেবে।

অলওয়েজ-অন ডিসপ্লে দেওয়া সত্ত্বেও কোম্পানি অ্যাপল ওয়াচ এসই ৩ তে 18 ঘন্টার ব্যাটারি লাইফ অফার করে। এছাড়া কোম্পানি এতে ফাস্ট চার্জিংয়ের ফিচারও দিয়েছে। লেটেস্ট ওয়াচটি তার পুরনো ভার্সনের তুলনায় দ্বিগুন ফাস্ট চার্জিং সহ আসে। এই ওয়াচটি 15 মিনিট চার্জে 8 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ অফার করে। এছাড়া এটি 45 মিনিটে 80 শতাংশ পর্যন্ত চার্জ হয় যায়।

নতুন এসই মডেলটি এখন 5G সাপোর্ট করে, যা কল, মেসেজ এবং মিউজিক স্ট্রিমিং দ্রুত করে। কভার গ্লাসটিও আগের তুলনায় চারগুণ শক্তিশালী।

হেলথ ফিচারের কথা বললে, এতে এখন স্লিপ স্কোর, স্লিপ অ্যাপনিয়া অ্যালার্ট, রিস্ট টেম্পারেচার সেন্সর এবং রেট্রোস্পেক্টিভ ওভুলেশন এস্টিমেট রয়েছে। যার মানে এই ডিভাইসটি মাত্র ফিটনেসের ক্ষেত্রেই নয় বরং মহিলাদের স্বাস্থ্য ট্র্যাক করতে এবং ঘুমের মান বুঝতেও সহায়ক।

অ্যাপল ওয়াচ এসই ৩ এর দাম কত

দামের দিক থেকে দেখতে গেলে, অ্যাপল ওয়াচ এসই ৩-এর প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এটি ১৯ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। ঘড়িটির দাম আন্তর্জাতিক বাজারে ২৪৯ ডলার (প্রায় ২২,০০০ টাকা) থেকে শুরু হচ্ছে। এটি দুটি সাইজে পাওয়া যাবে—৪০ মিমি এবং ৪৪ মিমি। আর ভারতে এর দাম শুরু হচ্ছে ২৫,৯০০ টাকা থেকে। ফলে যারা তুলনামূলক সাশ্রয়ী দামে অ্যাপল ওয়াচের অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য এটি বেশ আকর্ষণীয় অপশন হতে পারে।