Xiaomi আজ চীনে নতুন ল্যাপটপ Xiaomi Book Pro 14 লঞ্চ করেছে। এই ইভেন্টে কোম্পানি নতুন SUV এবং স্মার্টওয়াচের কিছু ঝলকও দেখিয়েছে। তবে এখানে আমরা শুধুমাত্র ল্যাপটপটির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ল্যাপটপটিতে ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেওয়ার দাবি করা হয়েছে। সঙ্গে রয়েছে বড় OLED টাচ স্ক্রিন এবং ইন্টেল প্যান্থার লেক প্রসেসর। তাই চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই আসন্ন ল্যাপটপের সমস্ত তথ্য।
Xiaomi Book Pro 14 এর দাম
Xiaomi Book Pro 14 ল্যাপটপের দাম শুরু হচ্ছে প্রায় ১,১৫,০০০ টাকা থেকে বেস ভ্যারিয়েন্টের জন্য। উচ্চ কনফিগারেশনের মডেলের মূল্য প্রায় ১,৩১,০০০ টাকা এবং টপ মডেল কিনতে হলে আনুমানিক ১,৪২,০০০ টাকা খরচ হবে। এই দাম ব্যবহারকারীদের বাজেট অনুযায়ী ভিন্ন ভিন্ন কনফিগারেশন বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে।
Xiaomi Book Pro 14 এর স্পেসিফিকেশন
Xiaomi Book Pro 14 ল্যাপটপটিতে ১৪.৬ ইঞ্চি OLED টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। যার রেজোলিউশন ৩.১কে এবং ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে নতুন ইন্টেল Intel Panther Lake প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে আছে Intel Arc গ্রাফিক্স। ল্যাপটপটি ২৪GB থেকে ৩২GB পর্যন্ত RM এবং ১TB পর্যন্ত এসএসডি স্টোরেজসহ বাজারে এসেছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
Xiaomi Book Pro 14 ল্যাপটপটিতে ৭২Wh ব্যাটারি দেওয়া হয়েছে। যা কোম্পানির দাবি অনুযায়ী ফুল চার্জে প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এতে ১০০W ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্পিকার, ১০৮০পি ওয়েবক্যাম এবং ডুয়াল মাইক। কানেক্টিভিটির জন্য পাওয়া যাবে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, থান্ডারবোল্ড ৪ এবং এইচডিএমআই ২.১ পোর্ট, যা আধুনিক সংযোগ এবং মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য উপযুক্ত।




